শপথ নিলেন শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্ট

শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্টের শপথ গ্রহণের সময় এক ব্যক্তির হাতে শপথপত্র।. Channel i News – চ্যানেল আই নিউজ
শ্রীলঙ্কার নবনির্বাচিত প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে শপথ নিয়েছেন। বৃহস্পতিবার কড়া নিরাপত্তায় দেশটির পার্লামেন্ট ভবনে শপথ নেন তিনি।
৭৩ বছর বয়সী রনিল শ্রীলঙ্কাকে অর্থনৈতিক সঙ্কট থেকে বের করে আনতে পারবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন।
গতকাল বুধবার সংসদ সদস্যদের ভোটে নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর বিক্ষোভকারীরা আবার আন্দোলন শুরুর ঘোষণা দিয়েছেন।
বিক্ষোভকারীরা শ্রীলঙ্কার ছয়বারের প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহকে ক্ষমতাচ্যুত রাজপাকসে পরিবারের অনুগত হিসেবেই দেখছেন। রাষ্ট্রপতি নির্বাচনে জনমতের প্রতিফলন না ঘটায় হতাশা প্রকাশও করেছেন তারা।
তবে রনিল বিক্রমাসিংহে দাবি, তার নির্বাচিত হওয়ার মাধ্যমে দেশটিতে বিভক্তির অবসান হয়েছে।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






