চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শপথ নিলেন মহারাষ্ট্রের বিধায়করা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:২৩ অপরাহ্ণ ২৭, নভেম্বর ২০১৯
আন্তর্জাতিক
A A

স্বাভাবিক হওয়ার পথে এগোচ্ছে ভারতের মহারাষ্ট্র। বুধবার শুরু হল ১৪তম বিধানসভার অধিবেশন। সেখানে একে একে শপথ নেন নবনির্বাচিত বিধায়করা।

এদিন শপথ নেন সাবেক মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডণবীশ, এনসিপি নেতা অজিত পাওয়ারসহ অন্যান্য বিধায়করা। সরকার গঠন ও মুখ্যমন্ত্রী হওয়ার আগেই বিধানসভার অধিবেশন বসার বিরল ঘটনার সাক্ষী থাকল মহারাষ্ট্র।

এর মধ্যে নির্বাচিত ২৮৮ বিধায়কেরা একে একে শপথ নিচ্ছেন। এনসিপি নেতা অজিত পওয়ার ছাড়াও ছগন ভুজবল, কংগ্রেস নেতা অশোক চহ্বাণ, পৃথ্বীরাজ চহ্বাণ এবং শিবসেনা নেতা আদিত্য ঠাকুরসহ বিধানসভার সমস্ত সদস্যই শপথ নিচ্ছেন।

বুধবার বিধানসভায় শপথ গ্রহণের পর এনসিপি নেতা অজিত পওয়ার জানিয়েছেন, দল তার সম্পর্কে যা সিদ্ধান্ত নেবে, তাই মাথা পেতে নেবেন।

এ দিন সকাল সাড়ে ৮টা মহারাষ্ট্র বিধানসভায় সদ্য নির্বাচিত বিধায়কদের শপথ গ্রহণ শুরু হয়। বিধায়কদের শপথের জন্য রাজ্যপাল ভগৎ সিংহ কোশিয়ারীর আহ্বানে বিধানসভার এই বিশেষ অধিবেশন ডাকা হয়েছে। তাদের শপথবাক্য পাঠ করাচ্ছেন প্রোটেম স্পিকার কালীদাস কোলম্বকর।

মহারাষ্ট্রে সরকার গড়ার ব্যাপারে শিবসেনা-কংগ্রেস-এনসিপি, এই তিন দলের সমঝোতা যখন প্রায় চূড়ান্ত, তখন শুক্রবার মাঝ রাতে ‘সার্জিকাল স্ট্রাইক’ করে বিজেপি।

Reneta

এনসিপি ভেঙে বিজেপির দেবেন্দ্র ফডণবীসের হাত ধরেন শরদ পওয়ারের ভাইপো অজিত পওয়ার।

তিনি দাবি করেন, এনসিপির অধিকাংশ বিধায়কই তার সঙ্গে রয়েছেন। এর পর অবিশ্বাস্য দ্রুততায় রাষ্ট্রপতি শাসন প্রত্যাহারের সুপারিশ দিল্লি পাঠান রাজ্যপাল।

নিজের বিশেষ ক্ষমতা প্রয়োগ করে মন্ত্রিসভার বৈঠক ছাড়াই সেই সুপারিশে সায় দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

শনিবার ভোর পৌনে ছ’টায় রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সইয়ের পরে উঠে যায় রাষ্ট্রপতি শাসন। সে দিনই সকাল আটটায় মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেন দেবেন্দ্র ফডণবীস। উপমুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেন অজিত।

সে সময় বিজেপি সূত্র দাবি করে, নিঃশব্দে নেপথ্যে থেকে ‘বাজিমাত’ করেছিলেন দলীয় সভাপতি অমিত শাহ। কিন্তু হাল ছাড়েননি শরদ পওয়ার। শেষমেশ তার কাছেই পর্যুদস্ত হতে হল গোয়া, মণিপুর, হরিয়ানার অঙ্ক।

মহারাষ্ট্রে বিজেপির কফিনে শেষ পেরেক হল সুপ্রিম কোর্টের রায়। দেবেন্দ্রদের আশা ছিল, রাজ্যপাল যখন ৩০ তারিখ পর্যন্ত সময় দিয়েছেন, তখন তাতে বাধা হবে না আদালত। কিন্তু শীর্ষ আদালতের তিন বিচারপতির বেঞ্চ জানিয়ে দেয়, বুধবার বিকেল পাঁচটার মধ্যে সমস্ত বিধায়কের শপথগ্রহণ সেরে ফেলে সে দিনের মধ্যেই সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে হবে বিজেপি-কে। ভোটাভুটি হবে প্রকাশ্যে। গোপন ব্যালটে নয়। যা সরাসরি সম্প্রচার করতে হবে।

এরপরই মঙ্গলবার দুপুরেই একে একে ইস্তফা দেন অজিত ও ফডণবীস। ব্যক্তিগত কারণ দেখিয়ে অজিত সরে যাওয়ার পর তাঁদের কাছে সংখ্যাগরিষ্ঠতা নেই বলে জানান ফডণবীস।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মহারাষ্ট্রশপথ
শেয়ারTweetPin

সর্বশেষ

বাংলাদেশি সিনেমার নিবেদনে ‘গ্যাংস অব ওয়াসিপুর’ নির্মাতা

জুলাই ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

বিলিয়ন কিলোমিটার পাড়ি দিয়ে ‘গ্রহাণু ২০১৬ এইচও ৩’-এ পৌঁছেছে চীনের থিয়ানওয়েন-২

জুলাই ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরানের শীর্ষ নেতাদের হত্যার হুমকি ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রীর

জুলাই ৬, ২০২৬

বাস ও গরুবাহী পিকআপের সংঘর্ষে ৩ জনের প্রাণহানি

জুলাই ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে দীর্ঘ হচ্ছে লাশের সারি, ২৪ ঘণ্টায় প্রাণ গেল ৩ শিশুর

জুলাই ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT