চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশি সিনেমার নিবেদনে ‘গ্যাংস অব ওয়াসিপুর’ নির্মাতা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:২৮ অপরাহ্ণ ০৬, জুলাই ২০২৬
বিনোদন
A A

বাংলাদেশের আলোচিত চলচ্চিত্র ‘দেলুপি’-এর সঙ্গে যুক্ত হলেন ‘গ্যাংস অব ওয়াসিপুর’ খ্যাত ভারতের প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা অনুরাগ কাশ্যপ। এখন থেকে আন্তর্জাতিক পরিসরে সিনেমাটি ‘অনুরাগ কাশ্যপ নিবেদিত দেলুপি’ নামে উপস্থাপিত হবে।

ওটিটিতে ‘শাটিকাপ’ ও ‘সিনপাট’ তুমুল জনপ্রিয়তা পাওয়ার পর গত বছর দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায় মোহাম্মদ তাওকীর ইসলাম পরিচালিত প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘দেলুপি’। মুক্তির পর দেশ-বিদেশে প্রশংসা কুড়িয়েছে সিনেমাটি। ইতিমধ্যে সিনেমাটি বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে। এবার সিনেমাটির সঙ্গে যুক্ত হলেন পাঞ্চ, গুলাল কিংবা ব্ল্যাক ফ্রাইডের নির্মাতা অনুরাগ কাশ্যপ।

‘দেলুপি’ সংশ্লিষ্টরা খবরটি জানিয়ে বলেছেন, এটা তাদের জন্য যেমন বড় প্রাপ্তি, তেমনি বাংলাদেশের স্বাধীন চলচ্চিত্রের জন্যও গুরুত্বপূর্ণ স্বীকৃতি।

পরিচালক তাওকীর ইসলাম জানান, সিনেমাটি দেখার পর অনুরাগ কাশ্যপ এটি নিয়ে গভীর আগ্রহ প্রকাশ করেন। গল্প, নির্মাণশৈলী এবং সিনেমার ভিজ্যুয়াল ভাষা তাঁর এতটাই ভালো লাগে যে তিনি চলচ্চিত্রটির সঙ্গে যুক্ত হওয়ার সিদ্ধান্ত নেন।

এর আগে চলচ্চিত্রপ্রেমীদের জনপ্রিয় প্ল্যাটফর্ম লেটারবক্সড-এ সিনেমাটি নিয়ে নিজের প্রতিক্রিয়াও জানান অনুরাগ কাশ্যপ। গত রবিবার তাওকীর ইসলাম নিজের ফেসবুক পেজে সেই রিভিউয়ের একটি স্ক্রিনশট শেয়ার করে বিষয়টি নিশ্চিত করেন।

রিভিউতে অনুরাগ কাশ্যপ লেখেন, ‘‘ক্ষমতার রাজনীতি যে কত ক্ষুদ্র স্তরেও কাজ করে, সেটাই দেখা যায় ‘দেলুপি’ গ্রামের গল্পে। শাসনব্যবস্থা বদলের পর বন্যায় দেশের বাকি অংশ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে ছোট্ট এই গ্রাম। গল্পটা এতটাই মানবিক যে মনে হয় যেন আমাদের নিজেরই পাশের গ্রামের কথা দেখছি। ভীষণ ভালো লেগেছে।’’

Reneta

২০২৫ সালের ৭ নভেম্বর মুক্তি পাওয়া ‘দেলুপি’ নির্মিত হয়েছে খুলনার দক্ষিণাঞ্চলের বাস্তব জীবনকে কেন্দ্র করে। নদীভাঙন, জলবায়ু পরিবর্তন, স্থানীয় রাজনীতিতে জাতীয় রাজনীতির প্রভাব এবং প্রান্তিক মানুষের প্রতিদিনের সংগ্রাম উঠে এসেছে সিনেমাটিতে।

অনুরাগ কাশ্যপের যুক্ত হওয়ার বিষয়ে তাওকীর ইসলাম বলেন, ‘আমরা খুবই আনন্দিত ও অভিভূত। অনুরাগ কাশ্যপের মতো একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চলচ্চিত্রকার আমাদের সঙ্গে এই যাত্রায় যুক্ত হচ্ছেন, এটি শুধু ‘দেলুপি’র জন্য নয়, বাংলাদেশের সিনেমার জন্যও বড় একটি সুখবর। তাঁর প্রতি আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ।’

ফুটপ্রিন্ট প্রোডাকশনস-এর ব্যানারে নির্মিত ‘দেলুপি’ ইতিমধ্যে রটারড্যাম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব-সহ একাধিক আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে। অনুরাগ কশ্যপের সম্পৃক্ততা সিনেমাটির আন্তর্জাতিক যাত্রাকে আরও বিস্তৃত করবে বলেই আশা করছেন সংশ্লিষ্টরা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অনুরাগ কাশ্যপগ্যাংস অব ওয়াসিপুরদেলুপিবলিউডলিড বিনোদনসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

ঐতিহাসিক অর্জনেও নেই উচ্ছ্বাস; দেশের নীরবতায় অবাক ফারুকী!

জুলাই ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

হোয়াইট হাউস করেসপন্ডেন্টস ডিনারেই গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

জুলাই ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

শাহজালাল বিমানবন্দরের ময়লার স্তূপে আগুন

জুলাই ২৫, ২০২৬

কথা রেখেছেন কুকুরেয়া, এঁকেছেন কোচের ট্যাটু

জুলাই ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

চিংতেচেনের চীনামাটির ঐতিহ্য পেল ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতি

জুলাই ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT