শপথ নিলেন বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান অধ্যাপক ড: মোবাশ্বের মোনেম ও চার সদস্য।
মঙ্গলবার বেলা বারোটায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে এদের শপথবাক্য পাঠ করান প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। শপথ অনুষ্ঠান পরিচালনা করেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল আজিজ আহমেদ ভূঞা।
গত ৫ অগাস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর ৮ অক্টোবর পিএসসি চেয়ারম্যান সোহরাব হোসাইনসহ কমিশনের সদস্যরা পদত্যাগ করেন। এরপর বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পান অধ্যাপক ড: মোবাশ্বের মোনেম। আর সদস্য হিসেবে ড: নুরুল কাদির, ডা: মোহাম্মদ আমিনুল ইসলাম, মো: সুজায়েত উল্লাহ ও ড: মোহাম্মদ নাজমুল আমীন মজুমদারকে নিয়োগ দেওয়া হয়।








