চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভুল করছে বিএনপি, মন্ত্রিসভায় থাকছে বড় চমক: কাদের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:০৬ পূর্বাহ্ণ ০৪, জানুয়ারি ২০১৯
রাজনীতি
A A
ওবায়দুল কাদের

ফাইল ছবি

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ‘২০১৪ সালের নির্বাচনে অংশ না নিয়ে তারা যে ভুল করেছে, এবারও শপথ না নিয়ে একই ভুল করছে বিএনপি’।

তিনি আরও বলেন, ‘বড় জয় যেমন এসেছে, মন্ত্রিসভায়ও বড় চমক থাকতে পারে।

শুক্রবার (৪ জানুয়ারি) সকাল ১০টার দিকে ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে নব-নির্বাচিত সংসদ সদস্যদের সঙ্গে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন। আওয়ামী লীগের সিনিয়র নেতারা সেসময় সেখানে ছিলেন।

গতকাল শপথ নিয়েছেন বেশিরভাগ সংসদ সদস্য, তবে শপথ নেয়নি বিএনপি ও ঐক্যফ্রন্টের নির্বাচিত কয়েকজন। বিএনপি ও ঐক্যফ্রন্টের ৭ জন সংসদ সদস্য (এমপি) শপথ নিয়ে সংসদে যাওয়া না যাওয়া নিয়ে খোদ বিএনপি ও ঐক্যফ্রন্টেই দুটি মত পাওয়া যাচ্ছে।

ঐক্যফ্রন্ট নির্বাচন প্রত্যাখ্যান এবং নতুন নির্বাচনের দাবি জানালেও তারা আবার সংসদে যাওয়া নিয়ে দোদুল্যমান। একপক্ষ কোনোভাবেই সংসদে যাবে না, ব্যাপক আন্দোলন চায়।

আরেক পক্ষ জানাচ্ছে, আন্দোলনের অংশ হিসেবেই বিএনপি ও ঐক্যফ্রন্টের বিজয়ী ৭ জন সংসদ সদস্য শপথ নিতে পারেন।

Reneta

তাদের যুক্তি, সংসদে গিয়ে কথা বলা উচিত। জনগণের দাবি-দাওয়া নিয়ে সংসদে সরকারের সঙ্গে যতোটা সম্ভব তর্ক-বিতর্ক করা উচিত।

গত ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট হয়। নির্বাচন কমিশন ঘোষিত ২৯৮ আসনের ফলাফল অনুসারে, ২৮৮টিতে আওয়ামী লীগ ২৫৯, জাতীয় পার্টি ২০, ওয়ার্কার্স পার্টি তিন, জাসদ দুই, বিকল্পধারা দুই, তরিকত ফেডারেশন এক, জাতীয় পার্টির (জেপি) একজন জয়ী হয়েছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: একাদশ জাতীয় নির্বাচনওবায়দুল কাদের
শেয়ারTweetPin

সর্বশেষ

দিল্লিতে শিক্ষার্থীদের আন্দোলন, খোলা চিঠিতে যা বললেন শচীন

জুলাই ২৪, ২০২৬

আন্দোলন নিয়ে শাহরুখের নামে ভাইরাল পোস্টটি ভুয়া

জুলাই ২৪, ২০২৬

সাকিবের ১ উইকেট ও গোল্ডেন ডাক, ৬০ রানে হারল জাফনা

জুলাই ২৩, ২০২৬

নাট্যজন মামুনুর রশীদ-এর মা রোকেয়া খানম মারা গেছেন

জুলাই ২৩, ২০২৬

সৌদিতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন নিহত

জুলাই ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT