বিনোদন

শনিবার দুপুরে শাবনূর-ফেরদৌসের ‘জিদ্দি বউ’

শনিবার দুপুর ৩টা ৫ মিনিটে চ্যানেল আইয়ের পর্দায় শাবনূর অভিনীত ‘জিদ্দি বউ’

শাবনূর ও ফেরদৌসের হাস্যোজ্জ্বল দৃশ্য, সিনেমার সেটে ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

শাবনূর ও ফেরদৌসের হাস্যোজ্জ্বল দৃশ্য, সিনেমার সেটে শুটিং চলাকালে তোলা ছবি. Channel i News – চ্যানেল আই নিউজ

শুন্য দশকের পর চলচ্চিত্রে আর নিয়মিত দেখা যায়নি এক সময়ের সাড়া জাগানো চিত্রনায়িকা শাবনূরকে। সর্বশেষ যে কয়টি চলচ্চিত্রে তাকে দেখা গেছে, তারমধ্যে উল্লেখযোগ্য চলচ্চিত্র ‘জিদ্দি বউ’।

শাবনূর অভিনীত এই ছবিটি আবারও দেখতে পারবেন চ্যানেল আইয়ের দর্শক। মঙ্গলবার দুপুর ৩টা ৫ মিনিটে দেখানো হবে ছবিটি। ছবিতে শাবনূরের বিপরীতে অভিনয় করেছেন চিত্রনায়ক ফেরদৌস।

ছবিটির চিত্রনাট্য ও পরিচালনা করেছেন আবুল কালাম আজাদ।

এ ছবিতে আরো অভিনয় করেছেন এটিএম শামসুজ্জামান, প্রবীর মিত্র, নবাগত তৌফিক, শিউলি, আফজাল শরীফ, রতন খান, রিনা খান, শিবা শানু, আমীর সিরাজী, নাসির খান, সূচী অনুপ, শিশুশিল্পী ডন প্রমুখ।

বিষয়:আফজাল শরীফ আমীর সিরাজী এটিএম শামসুজ্জামান জিদ্দি বউ নবাগত তৌফিক নাসির খান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…