চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/h-ky_b3Cahg?si=O8Bjm81N2TnW8r_E
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শনিবার দুপুরে এল জয়ার ‘রবিবার’-এর ট্রেলার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:২৪ অপরাহ্ণ ৩০, নভেম্বর ২০১৯
বিনোদন
A A

কলকাতার ইন্ডাস্ট্রিতে একের পর এক ছবি করে যাচ্ছেন বাংলাদেশের তারকা অভিনেত্রী জয়া আহসান। তারই ধারাবাহিকতায় শনিবার দুপুরে মুক্তি পেল তার মুক্তি প্রতীক্ষিত ছবি ‘রবিবার’-এর ট্রেলার। এই ছবির মাধ্যমে প্রথমবার জয়া কাজ করলেন বুম্বাদা খ্যাত প্রসেনজিত চ্যাটার্জীর সঙ্গে।

শনিবার দুপুরে ‘রবিবার’ ছবির ট্রেলার মুক্তি অনুষ্ঠানে জয়া-প্রসেনজিৎ সহ উপস্থিত ছিলেন ছবির পরিচালক অতনু ঘোষ, সংগীত পরিচালক দেবজ্যোতি মিশ্রসহ সিনেমা সংশ্লিষ্ট অনেকেই।

আর এখানেই ছবিটি নিয়ে কথা বলেন প্রসেনজিত ও জয়া। কথায় কথায় উঠে আসে এই ছবিটি নিয়ে তাদের জার্নির গল্প। জয়া আহসান বলেন, আমার ক্যারিয়ারে খুবই গুরুত্বপূর্ণ একটি কাজ ‘রবিবার’। সেই সঙ্গে এমন একটি ছবিতে আমি কাজ করেছি বুম্বাদার সাথে। এটাও কম কথা নয়। আশা করছি এই ছবিটি দর্শকের কাছে সমাদৃত হবে।

প্রসেনজিৎ চট্টোপাধ্যায় আগেই বলেছিলেন, জয়ার সঙ্গে কাজ করার জন্য উপযুক্ত চিত্রনাট্যের অপেক্ষায় ছিলাম। অতনু সেটা নিয়ে এল।

২৭ ডিসেম্বর মুক্তি পাচ্ছে অতনু ঘোষের রোমান্টিক থ্রিলার ‘রবিবার’। রীতিবিরুদ্ধ একটি সম্পর্কের গল্প নিয়ে তৈরি হয়েছে ছবিটি। আবেগ ও থ্রিলারের মিশ্রণ থাকবে ছবিতে। ‘রবিবার’-এ প্রসেনজিৎ অভিনয় করছেন অসীমাভর চরিত্রে, আর জয়াকে দেখা যাবে সায়নী চরিত্রে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অতনু ঘোষজয়া আহসানপ্রসেনজিতরবিবারলিড বিনোদনশনিবার
শেয়ারTweetPin

সর্বশেষ

সত্যজিৎ রায়, বাংলা সিনেমার বিশ্বদূত

এপ্রিল ২৩, ২০২৬

শুক্রবারের মধ্যেই ইরানের সঙ্গে শান্তি আলোচনা হতে পারে: ডোনাল্ড ট্রাম্প

এপ্রিল ২২, ২০২৬

কক্সবাজারে অপহৃত সেই ইউপি সদস্য মুক্ত

এপ্রিল ২২, ২০২৬

তিন মাসের মাথায় কোচ বরখাস্ত করল চেলসি

এপ্রিল ২২, ২০২৬

গাড়ি থামিয়ে অস্ত্রের মুখে ইউপি সদস্য অপহরণ

এপ্রিল ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT