শনিবার চ্যানেল আইয়ে শাকিব-অপুর ছবি

শাকিব খান ও অপু বিশ্বাসের ছবি, যারা বাংলাদেশের সিনেমার জনপ্রিয় তারকা।. Channel i News – চ্যানেল আই নিউজ
ঢাকাই ছবির সফল জুটি শাকিব খান ও অপু বিশ্বাস। একসঙ্গে তারা বেশকিছু সুপার হিট ছবি উপহার দিয়েছেন দর্শকদের। শনিবার (১৯ সেপ্টেম্বর) চ্যানেল আইয়ের পর্দায় দর্শক আবারও দেখতে পারবেন এই তারকা জুটির ‘তুমি আমার প্রেম’ নামের একটি ছবি।
ছবির কাহিনি ও সংলাপ লিখেছেন আবদুল্লাহ জহির বাবু। চিত্রনাট্য ও পরিচালনা করেছেন শাহীন সুমন। শনিবার দুপুর ৩টা ৫ মিনিটে ছবিটি দেখতে পারবেন দর্শক।
শাকিব-অপু ছাড়াও ‘তুমি আমার প্রেম’ ছবিতে অভিনয় করেছেন সুজাতা, পাপিয়া সারোয়ার, আলীরাজ, কাবিলা, নাসরিন, মিশা সওদাগর প্রমুখ।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






