চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মায়ের কবরের পাশে সমাহিত হবেন আইয়ুব বাচ্চু

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৩২ অপরাহ্ণ ১৮, অক্টোবর ২০১৮
বাংলাদেশ, বিনোদন
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

বৃহস্পতিবার সকালে নিজ বাসভবনে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন সংগীত শিল্পী আইয়ুব বাচ্চু। রাজধানীর স্কয়ার হাসপাতালে নেয়ার পর ৯টা ৫৫ মি‌নিটে ডাক্তাররা তা‌কে মৃত ব‌লে ঘোষণা ক‌রেন। শনিবার চট্টগ্রামের পারিবারিক কবরস্থানে মায়ের পাশে সমাহিত করা হবে তাঁকে।

আইয়ুব বাচ্চুর মরদেহ বর্তমানে স্কয়ার হাসপাতালের মর্গে আছে।

পরিচালক না‌সিরউদ্দিন ইউসুফ বাচ্চু সাংবাদিকদের জানান, শুক্রবার বাদ জুমা জাতীয় ঈদগাহ ময়দানে জানাজা শেষে মর‌দেহ মরচুয়া‌রি‌তে রাখা হ‌বে। সন্তানরা বি‌দেশ থে‌কে ফির‌লে শ‌নিবার চট্টগ্রা‌মে তার পারিবা‌রিক কবরস্থা‌নে তা‌কে দাফন করা হ‌বে।

Banglabid

এর আগে, সকাল সাড়ে ১১টায় স্কয়ার হাসপাতালের মেডিক্যাল সার্ভিসের পরিচালক মির্জা না‌জিমউদ্দিন সাংবা‌দিক‌দের জানান, সকাল সাড়ে ৮টায় তার হার্ট অ্যাটাক হয়। মৃত অবস্থায় সকাল সোয়া ৯টায় তার ড্রাইভার তা‌কে হাসপাতা‌লে আনেন। সকাল ৯টা ৫৫ মি‌নিটে ডাক্তাররা তা‌কে মৃত ব‌লে ঘোষণা ক‌রেন। ড্রাইভা‌রের বরাত দি‌য়ে মির্জা না‌জিম উদ্দিন ব‌লেন, হার্ট অ্যাটা‌কের পর তার মুখ থে‌কে ফেনা উঠ‌তে থা‌কে। দীর্ঘদিন ধ‌রেই হৃদ‌রো‌গে ভুগ‌ছি‌লেন এ শিল্পী। সপ্তাহ দুয়েক আগেও একবার হৃদ‌রো‌গে আক্রান্ত হ‌য়ে ডাক্তারের শরণাপন্ন হন। আগের পরীক্ষায় তার হার্টের কর্মক্ষমতা ৩০ ভাগে নেমে এসেছিল ব‌লে জানা‌নো হয় হাসপাতা‌লের তরফ থে‌কে।

বাংলা ব্যান্ড সংগীতের কিংবদন্তি আইয়ুব বাচ্চু জন্মেছিলেন ১৯৬২ সালের ১৬ আগস্ট। চট্টগ্রামে। সংগীত শিল্পী পরিচয়ের বাইরে তিনি একাধারে গায়ক, লিডগিটারিস্ট, গীতিকার, সুরকার।

সংগীত জগতে তার যাত্রা শুরু হয় ‘ফিলিংস’-ব্যান্ডের মাধ্যমে ১৯৭৮ সালে। অত্যন্ত গুণী এই শিল্পী তার শ্রোতা-ভক্তদের কাছে এবি (AB) নামেও পরিচিত। তাঁর ডাক নাম রবিন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইয়ুব বাচ্চুলিড বিনোদন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

এমবাপের জন্য ব্যালন ডি’অর চান বুফন

পরবর্তী

‘না থাকাটাও হয়ে ওঠে থাকার অনেক বড় স্বাক্ষর’

পরবর্তী
আইয়ুব বাচ্চু

'না থাকাটাও হয়ে ওঠে থাকার অনেক বড় স্বাক্ষর'

বাংলাদেশ ক্রিকেটার হ্যাটট্রিক শিরোপার জন্য প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

আরেকটি সেঞ্চুরিতে ১১ হাজারি ক্লাবে তুষার

সর্বশেষ

হওয়ার কথা ছিল ফ্লপ, মিমে পরিণত হয়ে ‘ব্লকবাস্টার’!

আগস্ট ২০, ২০২৬

আলভারেজকে না পেয়ে মার্টিনেজকে চায় বার্সা

আগস্ট ১৯, ২০২৬

ডোপ টেস্টে পজিটিভ হয়ে কিরগিওস বললেন ‘দুঃখিত’

আগস্ট ১৯, ২০২৬

চার দিনে দুবার মাঠে লুটিয়ে পড়ার কারণ জানালেন মুসিয়ালা

আগস্ট ১৯, ২০২৬

এক্সিলারেট টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ, বাড়বে গ্যাসের সংকট

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT