২৭শে আগস্ট ওমানের মাসকাট থেকে ১২৪ জন আরোহী নিয়ে বাংলাদেশে আসার সময় মধ্য আকাশে অসুস্থ হয়ে পড়েন পাইলট নওশাদ। নাগপুর বিমানবন্দরে ফ্লাইটটি জরুরি অবতরণ করানো হয়। নাগপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৩০শে আগস্ট মৃত্যুবরণ করেন ক্যাপ্টেন নওশাদ। ২ সেপ্টেম্বর ভারতের নাগপুর থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটি সকাল ৯ টা ১১ মিনিটে যখন হয়রত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে এসে পৌঁছায় সেসময় সহকর্মীরা তাকে শ্রদ্ধা জানান। ক্যাপ্টেন নওশাদ আতাউল কাইয়ুমকে বনানী কবরস্থানে তাঁর মায়ের কবরে দাফন করা হয়েছে।
রিপোর্টার: চকোর মালিথা
ভিডিও ধারণ: রাসেল







