চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শততম টি-টুয়েন্টি জয়ে রাঙাল টাইগাররা

সাজ্জাদ খানসাজ্জাদ খান
৮:২৭ অপরাহ্ণ ২২, জুলাই ২০২১
ক্রিকেট, স্পোর্টস
A A

দুই ওপেনার করলেন ফিফটি। ওপেনিং জুটিতে এলো ১০২ রান। দুর্ভাগ্যজনকভাবে সৌম্য সরকার রান আউট হলেও নাঈম শেখ ঠিকই সেরেছেন বাকি কাজ। মাইলফলকের ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশ।

নিজেদের ১০০তম টি-টুয়েন্টিতে জিম্বাবুয়েকে ৮ উইকেটে হারিয়েছে মাহমুদউল্লাহ রিয়াদের দল। হারারেতে স্বাগতিকদের দেয়া ১৫৩ রানের লক্ষ্য বাংলাদেশ তাড়া করে ১৮.৫ ওভারে ২ উইকেট হারিয়ে।

নাঈম ৫১ বলে ৬৬ ও নুরুল হাসান সোহান ৮ বলে ১৬ রানে অপরাজিত থাকেন। লক্ষ্য ছুঁতে শেষে এ দুজন দ্রুত রান তোলায় ৭ বল আগেই জয় নিশ্চিত হয় বাংলাদেশের।

টি-টুয়েন্টি সংস্করণে প্রথমবার ওপেনিং জুটিতে একশ রান দেখল বাংলাদেশ। যদিও শুরুতে রান তোলায় খুবই ধীরগতি দেখা গেছে সৌম্য ও নাঈমের মধ্যে। ৪৫ বলে ফিফটি করে সৌম্য (৫০) রান আউট হন। অধিনায়ক মাহমুদউল্লাহ তিনে নেমে প্রথম বলে সোজা ব্যাটে মারেন বাউন্ডারি।

শুরুতে তার ব্যাটিংয়ের ধরণ দেখে মনে হচ্ছিল যত দ্রুত খেলাটা শেষ করা যায় সেটিই ভাবছেন! শেষে অধিনায়কের ১২ বলে ১৫ রানের ইনিংসটি থামে রান আউটে।

মাহমুদউল্লাহ যখন আউট হন, তখন ২১ বলে বাংলাদেশকে করতে হবে ৩০ রান। কিছুটা চ্যালেঞ্জিং মনে হলেও সোহানের ব্যাট সহজ করে দেয় সব। নাঈমও শেষে হাত খুলে মারেন।

Reneta

টি-টুয়েন্টি সংস্করণে বাংলাদেশের পথচলা শুরু হয়েছিল জিম্বাবুয়ের বিপক্ষেই। ২০০৬ সালে শাহরিয়ার নাফীসের নেতৃত্বে খুলনার সেই ম্যাচে ৪৩ রানে জয় পেয়েছিল বাংলাদেশ।

বৃহস্পতিবার হারারেতে বাংলাদেশের ১০০তম ম্যাচে টস জিতে আগে ব্যাট করতে নামে জিম্বাবুয়ে। রেগিস চাকাভার বিস্ফোরক ব্যাটিংয়ে উড়ন্ত সূচনা পাওয়া স্বাগতিকরা আশা জাগিয়েছিল বড় সংগ্রহের।

শেষ পর্যন্ত বাংলাদেশ থামিয়ে দেয় অল্প রানেই। ১০ ওভারে জিম্বাবুয়ের সংগ্রহ ছিল ২ উইকেটে ৯১। সেখান থেকে ১ ওভার বাকি থাকতেই তাদের ১৫২ রানে অলআউট করে সফরকারীরা।

চাকাভা ২২ বলে খেলেন ৪৩ রানের টর্নেডো ইনিংস। ডিওন মেয়ার্সের ২২ বলে ৩৫ স্বাগতিকদের নিয়ে যায় দেড়শর পথে।

৩১ রানে ৩ উইকেট নেন মোস্তাফিজুর রহমান। ১৭ রানে ২টি নেন শরিফুল ইসলাম। সাইফউদ্দিন ২ উইকেট নেন ২৩ রানে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজমাহমুদউল্লাহরাজালিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

১৩ জুলাইয়ের এইচএসসি পরীক্ষা নিয়ে অনিশ্চয়তা, যা বললেন শিক্ষামন্ত্রী

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

স্পেনে ভয়াবহ দাবানলে ১২ জন নিহত

জুলাই ১২, ২০২৬

‘আর্জেন্টিনার বেঞ্চের খেলোয়াড়ও ম্যাচের মোড় ঘোরাতে পারেন’

জুলাই ১২, ২০২৬

চাপ নিয়ে ম্যাচ জেতা আর্জেন্টিনার ডিএনএতে: স্কালোনি

জুলাই ১২, ২০২৬

চতুর্থবারের মতো ইংল্যান্ড সেমিফাইনালে

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT