চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শচীনের পা ছুঁয়ে কাম্বলির শ্রদ্ধা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৫৪ পূর্বাহ্ন ২৩, মার্চ ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

মুম্বাই টি-টুয়েন্টি লিগের ফাইনালের পুরষ্কার বিতরণী অনুষ্ঠান। মঞ্চে প্রধান অতিথি শচীন টেন্ডুলকার। আর পরাজিত দলের কোচ হয়ে মঞ্চে উঠলেন ভারত কিংবদন্তির প্রিয় বন্ধু বিনোদ কাম্বলি। বন্ধুকে দেখেই এক অদ্ভুদকাণ্ড করে বসলেন কাম্বলি। পা ছুঁয়ে জানালেন শ্রদ্ধা। পরে সেই ছবিই ভাইরাল হয়ে গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে।

শচীন টেন্ডুলকার ও বিনোদ ক্লাম্বলির বন্ধুত্ব ভারত ক্রিকেটের ইতিহাসে অমরত্বই পেয়ে গেছে। ১৯৮৮ সালে স্কুল ক্রিকেটে দুজনের ৬৬৪ রানের জুটির কথা এখনো মুখে মুখে ফেরে। দুজনের আন্তর্জাতিক ক্যারিয়ারটা শুরুও হয়েছে প্রায় একই সময়ে।

পরে শচীন তার শ্রম ও অধ্যবসায়ে হয়েছেন ক্রিকেট কিংবদন্তি। আর ১৭ টেস্ট ও ১০৪ ওয়ানডেতে থেমে গিয়ে কাম্বলি এখনও ভারতীয় ক্রিকেটে এক আক্ষেপের নাম।

নিজের ক্রিকেট ক্যারিয়ারকে লম্বা করতে না পারায় একসময় শচীনকেই দায়ী করতেন কাম্বলি। যখন বেপথে চলে গিয়েছিলেন, তখন বন্ধু শচীন তাকে সতর্ক করেননি কেন, কেন টেনে নেননি সুপথে, সেটি ছিল কাম্বলির অভিযোগ।

কাম্বলিকে কোচ হওয়ার পরামর্শ দেন আবার শচীনই। তার পরামর্শ শুনে শিবাজি পার্ক লায়ন্সের কোচ হন কাম্বলি। বৃহস্পতিবার ফাইনালে ট্রায়াম্প নাইটস মুম্বাই নর্থ ইস্টের কাছে ৩ রানে হেরে গেছে কাম্বলির দল।

ফাইনালে পুরস্কারের মঞ্চে উঠে বন্ধু শচীনের পা ছুঁয়েই কৃতজ্ঞতা প্রকাশ করেছেন কাম্বলি। পরে সংবাদমাধ্যমের কাছে জানিয়েছেন বন্ধুর প্রতি শ্রদ্ধা, ‘যখন ক্রিকেট ছাড়লাম, তখন ভেবেছিলাম হয়ত বিশেষজ্ঞ হব কিংবা ধারাভাষ্য দেব। কিন্তু আমার সবসময়ের ভালবাসা ছিল মাঠের ক্রিকেট। শচীনই আমাকে কোচ হতে বলল। তাই আবারও মাঠে ফিরলাম।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: বিনোদ কাম্বলিলিড স্পোর্টসশচীন টেন্ডুলকার
শেয়ারTweetPin1

সর্বশেষ

র‌্যাঙ্কিংয়ে উন্নতি টাইগারদের, টপকাল ক্যারিবীয়দের

মার্চ ১৬, ২০২৬

রাফিনহার হ্যাটট্রিক, সেভিয়াকে হারিয়ে ৪ পয়েন্টের লিড বার্সার

মার্চ ১৬, ২০২৬

সিরিজ জয়ে মিরাজদের প্রধানমন্ত্রীর অভিনন্দন

মার্চ ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

১৭ দিনে বইমেলায় বিক্রি ১৭ কোটি টাকা

মার্চ ১৫, ২০২৬

দুর্বৃত্তের এলোপাতাড়ি গুলিতে যুবক নিহত

মার্চ ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT