স্পোর্টস

শচীনের অসাধ্য সাধন

শচীনের অসাধ্য সাধন

রাজসিক ক্রিকেট ক্যারিয়ারের মালিক শচীন টেন্ডুলকার অসাধ্য সাধন করলেন, অবশেষে গান গাইলেন মাস্টার ব্লাস্টার! সহশিল্পী হলেন তারকা কণ্ঠশিল্পী সোনু নিগম। ক্রিকেট কিংবদন্তির সঙ্গে গান গাইতে পেরে সোনু নিগমেরও আনন্দের শেষ নেই!

গানের কথাগুলোও বেশ জমজমাট- ‘‘গেন্দ আই, বল্লা ঘুমা, মারা ছক্কা, শচীন, শচীন…নাচো নাচো নাচো সব ক্রিকেট ওয়ালি বিট পে…।’’

দারুণ আনন্দে হেলেদুলে গানের এই কথাগুলো সুরের মাধ্যমে কণ্ঠে তুললেন টেন্ডুলকার।

গানের ভিডিওটিতে শচীন সম্পর্কিত তথ্য সমৃদ্ধ একটি অ্যাপ ‘ডিজিটাল ইনিংস’ এর যাত্রাও শুরু হয়েছে। ভিডিওটিতে শচীনের কিছু ব্যাটিং স্টাইল থ্রিডি দ্বারা তৈরি করা হয়েছে।

শচীনের গাওয়া গান দেখতে নিচে ক্লিক করুন:

বিষয়:শচীন টেন্ডুলকার
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…