চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শঙ্কা আছে, তারপরও প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৫৮ অপরাহ্ণ ১৯, জুলাই ২০১৮
বাংলাদেশ
A A

বরিশাল, সিলেট ও রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনকে ঘিরে প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। তবে নির্বাচন নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে প্রার্থীদের মাঝে।

কেউ কেউ বলছেন, নির্বাচন নিয়ে সাধারণ মানুষের ভেতরে উৎসবের আমেজ দেখা গেলেও শঙ্কায় রয়েছেন তারা। কিন্তু শঙ্কার কথা উড়িয়ে দিচ্ছেন সরকার দলীয় প্রার্থীরা।

সিলেট
বৃহস্পতিবার সকালে নাইওরফুল এলাকায় গণসংযোগ করেন বিএনপির মেয়রপ্রার্থী আরিফুল হক চৌধুরী।

এসময় তিনি অভিযোগ করেন, নির্বাচন নিয়ে মানুষ উৎসব মুখর থাকলেও তাদের মধ্যে শঙ্কা রয়েছে। এই শঙ্কা কাটানোর দায়িত্ব নির্বাচন কমিশনের।

একই দিন কুশিঘাট এলাকায় গণসংযোগ করেন আওয়ামী লীগ প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরান।

নির্বাচনের পরিবেশ সুষ্ঠু আছে উল্লেখ করে তিনি বলেন: ‘প্রতিপক্ষ প্রার্থীরা যে সব অভিযোগ করছেন এগুলো অপপ্রচার। জনগণ বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে নির্বাচনে অংশ নেবেন বলে আশা প্রকাশ করেন তিনি।

Reneta

বরিশাল
বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার মেয়র প্রার্থী সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ গণসংযোগ করেছেন।

এছাড়া বিকাল পাঁচটায় ২১ নম্বর ওয়ার্ডে, সন্ধ্যা ৬ টায় ৯ নং ওয়ার্ডে, রাত সাতটায় ১৩ নম্বর ওয়ার্ডে উঠান বৈঠকে অংশ নেয়ার কর্মসূচী রয়েছে তার।

বিএনপি মনোনীত ধানের শীষ মার্কার মেয়র প্রার্থী মজিবর রহমান সরোয়ার বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় ৮নং ওয়ার্ড এলাকা থেকে গণসংযোগ শুরু করেন।

জাতীয় পার্টির মেয়র প্রার্থী মো. ইকবাল হোসেন তাপস ২২ ও ২৮ নম্বর ওয়ার্ডে গণসংযোগ এর কর্মসূচি রয়েছে। সকাল ১১টা থেকে তিনি নতুল্লাবাস সিএন্ডবি সড়ক এলাকা থেকে গণসংযোগ শুরু করেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সিটি কর্পোরেশন নির্বাচনসেমি লিড
শেয়ারTweetPin

সর্বশেষ

আমরা কি অনুভূতিশূন্য হয়ে পড়ছি?

জুলাই ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও ৫ শিশুর মৃত্যু

জুলাই ১৫, ২০২৬

মোসাদের ‘গোপন এজেন্ট’ আহমাদিনেজাদ, গৃহবন্দী আইআরজিসির হাতে

জুলাই ১৫, ২০২৬

রাশিয়া-মিয়ানমার যৌথ সামরিক মহড়া

জুলাই ১৫, ২০২৬

আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনাল মহারণ: পরিসংখ্যান কী বলছে

জুলাই ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT