চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শঙ্কার ছায়া মুছে দাপুটে শুরু বায়ার্নের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৪৯ অপরাহ্ণ ১৯, আগস্ট ২০১৭
স্পোর্টস
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

প্রাক-মৌসুমের শঙ্কার ছায়া ঝেড়ে চ্যাম্পিয়নের মতোই শুরু করল বায়ার্ন মিউনিখ। বুন্দেসলিগায় নিজেদের প্রথম ম্যাচে বড় জয় পেয়েছে তারা। বায়ার লেভারকুচেনকে ৩-১ হারিয়ে লিগ প্রতিদ্বন্দ্বীদের এক রকম বার্তাই দিয়ে রাখল কার্লো অ্যানচেলত্তির দল।

২০১১-১২ মৌসুমে জর্জেন ক্লোপের বরুশিয়া ডর্টমুন্ড ছাড়া শিরোপা রাস্তা থেকে বায়ার্নকে আর কেউ সরাতে পারেনি। চলতি বছর টানা ষষ্ঠ শিরোপার জন্য এগোচ্ছে জার্মান ‘কাইজাররা’। বুন্দেসলিগায় বায়ার্নের যে খতিয়ান তাতে ৩-১ স্কোর লাইন তেমন কোনো বিষয় না।

কিন্তু কয়েক সপ্তাহ আগের কথা স্মরণ করলে বায়ার্নের এই জয় অনেক কিছু। এবারের প্রাক-মৌসুমটা বায়ার্নের জন্য ছিল কাঁটায় ভরা। এসি মিলান দিয়ে শুরু, এরপর একে একে ইন্টার মিলান, আর্সেনাল, লিভারপুল ও নাপোলির কাছে হারে তারা। এর মধ্যে এসি মিলানের কাছে ৪-০ ও লিভারপুলের বিপক্ষে ৩-০ গোলে হারে মুলার-রোবেনরা।

প্রীতি ম্যাচ হোক আর যাই হোক না কেন, বায়ার্নের পারফর্মেন্স নিয়ে উদ্বেগ ছিল। এমনকি ম্যানেজার কার্লো আনচেলত্তির জন্য এবার একটি ধীর গতির শুরু হতে পারে এমন আশঙ্কা দেখা দেয়। তাছাড়া অধিনায়ক ফিলিপ লাম এবং মিডফিল্ডার জাবি অ্যালোনসোর অবসর জন্যেই দলটির এ অবস্থা কিনা প্রশ্ন উঠে তা নিয়েও।

তবে জার্মান সুপার কাপ জয়ের পর সেই উদ্বেগ কিছুটা কমেছিল। কিন্তু যে ব্যবধান বা খেলা খেলে তারা সুপার কাপ জিতেছিল তাতে অর্ধেক দশক ধরে বুন্ডেসলিগায় দাপট দেখানো বায়ার্নের জন্য যথেষ্ঠ ছিল না।

তবে শুক্রবারের জয়টি এতটাই বড় ইঙ্গিত দিল যে, বায়ার্ন কোনও অবস্থাতেই তাদের জায়গা ছাড়ছে না। এই ম্যাচে দলের একাদশে ছিলেন না রিয়াল থেকে এবারই বায়ার্নে যোগ দেয়া জেমস রগ্রিগেজ। তবে তার অভাব টেরই পেতে দেননি বায়ার্নের হয়ে অভিষেক হওয়া হফেনহেইম থেকে কেনা নিকোলাস সুলি ও সেবাস্টিয়ান রুডি। কাকতালীয় হলেও ম্যাচের ৯ মিনিটে রুডির ক্রস থেকেই গোল করেছেন সুলি।

Reneta

প্রথম গোলের ঠিক ৯ মিনিট পর আবারও এগিয়ে যায় বায়ার্ন। এবারও গোল করেন আরেক অভিষিক্ত। আর্তুরো ভিদালের ক্রস থেকে জালে জড়িয়ে দেন করেন্তিত তোলিসো। দ্বিতীয়ার্ধে বায়ার্নের লিডটা ৩-০ করেন রবার্ট লেওডেস্কি। পরে লেভারকুচের একটি গোল শোধ করলেও ঘরের মাঠে অনায়াস জয় নিয়ে মাঠ ছাড়ে বায়ার্ন মিউনিখ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বায়ার্ন মিউনিখবুন্দেসলিগা
শেয়ারTweetPin

সর্বশেষ

সড়কে পড়ে থাকা হাত ও পাশে বাইক, দূর থেকে যানবাহন ও পথচারী দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

জুলাইতে সড়কে প্রাণ গেল ৪১৬ জনের, বেশিরভাগই মোটরসাইকেল দুর্ঘটনায়

আগস্ট ৬, ২০২৬

গ্যাস, বিদ্যুৎ, পানির কৃত্রিম সংকট তৈরি করেছে সরকার: নাহিদ ইসলাম

আগস্ট ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

তথ্য কমিশনে দলীয় ও আমলাতান্ত্রিক প্রভাবমুক্ত নিয়োগের দাবি

আগস্ট ৬, ২০২৬

২৪ ঘণ্টায় হামে ৬ জনের মৃত্যু

আগস্ট ৬, ২০২৬
ছবি: প্রতিনিধি।

বাসের ধাক্কায় প্রাণ গেল রিকশাচালকের, গৃহবধূর মৃত্যুকে ঘিরে রহস্য

আগস্ট ৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT