চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শখের বিলাসবহুল প্যান্টহাউস বিক্রি করে দিচ্ছেন ব্রিটিশ ধনকুবের ডাইসন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:০৭ অপরাহ্ণ ১৯, অক্টোবর ২০২০
আন্তর্জাতিক
A A

সিঙ্গাপুরে সুউচ্চ ও সুরম্য অট্টালিকায় কেনা নিজের শখের প্যান্টহাউস (ফ্ল্যাট) বিক্রি করে দিচ্ছেন  ব্যাগলেস ভ্যাকুয়াম ক্লিনিয়ারের উদ্ভাবক ও ব্রিটিশ ধনকুবের জেমস ডাইসন ও তার স্ত্রী। যেটি তিনি ও তার স্ত্রী মিলে গত বছর ৭৪ মিলিয়ন সিঙ্গাপুরীয়ান ডলার বা ৫৪ মিলিয়ন মার্কিন ডলার মূল্য খরচ করে ক্রয় করেছিলেন।

বিজনেস টাইমস পত্রিকার প্রতিবেদনে অনুকরণে এনডিটিভি এই খবর দিয়েছে। তারা জানায়, ৬২ ডলারের অফার উঠেছে এর জন্য। যা তার ক্রয়মূল্য থেকে ১৫ শতাংশ কমে।

জানা যায়, এর ক্রেতা ইন্দোনেশিয়ান বংশোদ্ভূত মার্কিন নাগরিক টাইকুন লিও কোগুয়ান, তিনি ইনফোটেক সরবরাহকারী এসএইচআই ইন্টারন্যাশনালের চেয়ারম্যান ও সহপ্রতিষ্ঠাতা।

আকাশছোঁয়া ভবনের সবচেয়ে ওপরের তিনটি তলায় এই প্যান্টহাউসে আছে মোট পাঁচটি শয়নকক্ষ। আছে সুইমিংপুল, ৬০০ বোতল ওয়াইন ভরা মদের ভান্ডার (পাব সেন্টার), ম্যাসাজ সেন্টার ও একটি উদ্যান। বিলাসবহুল এই ফ্ল্যাটের একসময় মূল্য ছিলো ১০০ মিলিয়ন সিঙ্গাপুরীয়ান ডলার সিঙ্গাপুরের প্রাণকেন্দ্রে অবস্থিত ওয়ালিক রেসিডেন্স ভবনে এটি অবস্থিত। ৬৪ তলাবিশিষ্ট ওয়ালিক রেসিডেন্স ভবনের ৬২ থেকে ৬৪ তলা পর্যন্ত প্যান্টহাউসটির আয়তন ২১ হাজার ফুটের বেশি।

যুক্তরাজ্যের বেক্সিটপন্থী ব্যবসায়ী ডাইসন গত জানুয়ারিতে নিজেদের ইলেকট্রনিক পণ্য তৈরির প্রতিষ্ঠানের প্রধান সদর দপ্তর লন্ডন থেকে সরিয়ে এশিয়ার সুপার পাওয়ার অর্থনীতির দেশ সিঙ্গাপুরে স্থানান্তরের ঘোষণা দেয়ার পর এই প্যান্টহাউসটি কিনেছিলেন।

প্যা্ন্টহাউস বিক্রি করে দিলেও সিঙ্গাপুরে ডাইসনের অন্য একটি পরিবেশবান্ধব বিলাসবহুল বাড়ি রয়েছে। এছাড়াও  নিয়মিত গবেষণা ও ব্যবসায়ের  অফিস থাকবে সিঙ্গাপুরে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সিঙ্গাপুর
শেয়ারTweetPin

সর্বশেষ

‘শেকড়’ শুধু সিনেমা নয়, নিজের ভেতরে ফেরার গল্প: প্রসূন রহমান

জুলাই ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

ট্রেলারের বিতর্ক উড়িয়ে নোলানের ‘দ্য অডিসি’র বিশ্বজয়!

জুলাই ৩০, ২০২৬

ফিফার ‘পরিকল্পনা’ বাস্তবায়ন হলে বিশ্বকাপ ‘বয়কট’ করবে উয়েফা

জুলাই ৩০, ২০২৬

রাজধানীতে ডাকাতির সময় নারীকে শ্বাসরোধে হত্যা

জুলাই ৩০, ২০২৬

‘ডিজিটাল রূপান্তরে কোনো প্রান্তিক জনগোষ্ঠী পিছিয়ে থাকবে না’

জুলাই ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT