চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শক্তিশালী তৃণমূলের কারণেই করোনা মোকাবেলা সম্ভব হয়েছে: প্রধানমন্ত্রী

নীলাদ্রি শেখর নীলাদ্রি শেখর
১:২৮ অপরাহ্ণ ০৯, সেপ্টেম্বর ২০২১
- সেমি লিড, বাংলাদেশ
A A

শক্তিশালী তৃণমূলের কারণেই করোনা মোকাবেলা সম্ভব হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সমালোচনা ছাড়া কোন সংগঠনকেই করোনার সময়ে মানুষের পাশে দাঁড়াতে দেখা যায়নি।

বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) গণভবনে আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সভার শুরুতে দেওয়া বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, করোনাকালীন সময়ে জনমানুষের জন্য ত্রাণ আর সেবা নিয়ে মাঠে উপস্থিত আওয়ামী লীগ। করোনায় আক্রান্ত অনেক নেতাকেই হারিয়েছে দলটি। দীর্ঘ সময় ধরে করোনা ভাইরাসের প্রকোপে অনেকটাই স্থবির হয়ে পড়েছে সাংগঠনিক কার্যক্রম।

এমন পরিস্থিতিতে দলকে সাংগঠনিকভাবে আরো জোরদার করা এবং ভবিষ্যত কর্মসূচি ঠিক করতে করোনাকালে দ্বিতীয়বারের মতো প্রধানমন্ত্রীর সরকারী বাসভবন গণভবনে বসে কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির বৈঠক।

আশ্রয়ণ প্রকল্পের ঘরগুলো নির্মাণের কিছুদিন পরই ভেঙ্গে পড়ার অভিযোগ উঠেছিলো। ভেঙে পড়া ঘর সর্ম্পকে প্রধানমন্ত্রী বৈঠকে জানান, সরকারের নির্মিত ঘরগুলো ইচ্ছে করে ভেঙে দিয়ে গণমাধ্যমে প্রচার করা হয়েছে। গরীবের ঘর ভেঙ্গে ফেলার মতো হীন কাজও অনেকেই করেছে সে তথ্য পাওয়া গেছে।

করোনার কারণে এবারের বৈঠক হয়েছে সীমিত পরিসরে, কম সংখ্যক কেন্দ্রীয় কমিটির সদস্যদের উপস্থিতিতে। এ সভা সাড়ে ১০টায় শুরু হয়ে চলে সোয়া ১২টা পর্যন্ত।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাকরোনা ভাইরাসকরোনাভাইরাসতৃণমূলপ্রধানমন্ত্রী
শেয়ারTweetPin

সর্বশেষ

জুলাই আন্দোলনের মামলায় মিথ্যা অভিযোগ করলে ব্যবস্থা: ডিবি

জুলাই ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

মিয়ানমার উপকূলে দুটি নৌকাডুবিতে ৫০০ জনের বেশি নিহতের আশঙ্কা

জুলাই ১৬, ২০২৬

ফকল্যান্ড নিয়ে ‘রাজনৈতিক ব্যানার’ মাঠে, ফিফার শাস্তির শঙ্কায় আর্জেন্টিনা?

জুলাই ১৬, ২০২৬

জ্বালানি তেলের মজুত সক্ষমতা উন্নীত করতে ডিপো নির্মাণ

জুলাই ১৬, ২০২৬

২৪ না হলে তারেক রহমান প্রধানমন্ত্রী হতে পারতেন না: জামায়াত আমির

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT