চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লড়াই জমিয়ে দিল লাওসের ‘ক্ষুদে হাতিরা’

নাজিম আল শমষের নাজিম আল শমষের
৬:১৩ অপরাহ্ণ ২৫, অক্টোবর ২০১৯
ফুটবল, স্পোর্টস
A A

চট্টগ্রাম থেকে: দলের খেলোয়াড়দের গড় বয়স ২২। বিদেশি কোনো ফুটবলারও রাখা হয়নি। সম্পূর্ণ তারুণ্য নির্ভর দল নিয়েও শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ টুর্নামেন্টের তৃতীয় আসরের সেমিফাইনালের খুব কাছে লাওসের ক্লাব ইয়ং এলিফ্যান্টস।

এমএ আজিজ স্টেডিয়ামে শুক্রবার গ্রুপ ‘এ’তে নিজেদের শেষ ম্যাচে টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন মালদ্বীপের টিসি স্পোর্টসকে ২-১ গোলে হারিয়েছে প্রথম ম্যাচে মোহনবাগানকে হারিয়ে চমক জাগানো এলিফ্যান্টসরা। এই হারে কোনো পয়েন্ট ছাড়াই আসর শেষ করল ২০১৭’র চ্যাম্পিয়নরা।

অন্যদিকে এলিফ্যান্টসদের জয়ে সেমির রাস্তা কঠিন হয়ে গেল কলকাতার জায়ান্ট মোহনবাগানের জন্য। শুক্রবার গ্রুপের শেষ ম্যাচে টুর্নামেন্টের স্বাগতিক চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে লড়বে পশ্চিমবঙ্গের দলটি। সেই ম্যাচে জয়ের বিকল্প কোনো পথ খোলা নেই কিভো ভিখোনার দলের। অবশ্য এক গোলে এগিয়ে থেকেই মাঠে নামবে তারা। ইয়ং এলিফ্যান্টস গোল দিয়েছে ৬টি, হজমও করেছে সম-পরিমাণ। দুই জয়ে পয়েন্ট ৬।

এক জয়ে মোহনবাগানের পয়েন্ট ৩। চট্টগ্রামের বিপক্ষে কোনোরকম জয় পেলেই উঠে যাবে শেষ চারে। প্রথম দুই ম্যাচে জয় পাওয়া স্বাগতিক চট্টগ্রাম এগিয়ে আছে সবার থেকে। ৬ পয়েন্টের সঙ্গে তারা এগিয়ে আছে ৫ গোল বেশি করে। মোহনবাগানের সঙ্গে ড্র করলেই গ্রুপ চ্যাম্পিয়ন হবে মারুফুল হকের দল। হারলেও গ্রুপ সেরা হওয়ার সুযোগ থাকবে। সেক্ষেত্রে ৩ গোলের বেশি ব্যবধানে হারা চলবে না তাদের।

শুক্রবার ম্যাচে ১৭ ও ৬০ মিনিটে এলিফ্যান্টসের দুই গোলই করেছেন অধিনায়ক বনফাচান বৌনকন। ৭৮ মিনিটে টিসির সান্ত্বনাসূচক গোলটি করেন ডিফেন্ডার মোহাম্মদ সামির।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইয়ং এলিফ্যান্টসলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ব্রাজিল-ইতালির বিরল কীর্তি ছুঁতে পারবে আর্জেন্টিনা?

জুলাই ১৬, ২০২৬
ছবি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ (সংগৃহীত)।

শেখ হাসিনার কোনো অফিসিয়াল স্ট্যাটাস নেই: শামা ওবায়েদ

জুলাই ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে যে আপডেট দিল নির্বাচন কমিশন

জুলাই ১৬, ২০২৬

এখনও লড়াইয়ের জন্য প্রস্তুত মমতা বন্দ্যোপাধ্যায়

জুলাই ১৬, ২০২৬

পিকফোর্ডের পানির বোতলে পেনাল্টি পরিকল্পনা, ফাঁস করে দিলো আর্জেন্টিনা

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT