চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/AprmPSB8ZdA?si=2EQ6p1yXPemj_VEJ
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লোপেতেগির বরখাস্ত চায় অর্ধেকের বেশি রিয়াল সমর্থক

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:০৯ অপরাহ্ন ২২, অক্টোবর ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A

লেভান্তের কাছে ঘরের মাঠে হারের পর রিয়ালের জীবন কঠিন হয়ে উঠেছে ব্লাঙ্কোসদের কোচ হুলেন লোপেতেগির। মাদ্রিদ জায়ান্টদের ডাগআউটে তার ভবিষ্যৎ এখন যেকোনো সময়ের চেয়ে বেশি প্রশ্নের সম্মুখীন।

টানা পাঁচ ম্যাচে জলশূন্য রিয়াল। এর মধ্যে চারটিতেই হার। তার উপর ক্লাবের ইতিহাসে গোলখরার রেকর্ড লোপেতেগির চাকরি আরও হুমকির মুখে ফেলেছে।

চরম সংকটের মধ্যেই আবার রোববার এল ক্ল্যাসিকোতে বার্সেলোনার মুখোমুখি হবে রিয়াল। সেটিও আবার কাতালানদের ঘরের মাঠ বার্নাব্যুতে। গুরুত্বপূর্ণ ম্যাচের আগেই কি লোপেতেগিকে বরখাস্ত করা উচিত? এল ক্ল্যাসিকোর আগে রিয়াল সমর্থকদের এই প্রশ্ন করেছিল মাদ্রিদভিত্তিক স্প্যানিশ ক্রীড়া দৈনিক মার্কা।

মাত্র ২৪ ঘণ্টায় ১ লাখ ৬০ হাজার মার্কা পাঠক ভোট দিয়েছেন। তার মধ্যে ৫৩% এল ক্ল্যাসিকোর আগেই লোপেতেগির বরখাস্ত চান। ৪৭% এখনও তাকে দায়িত্বে রাখার পক্ষে। যদিও ভোট দেয়ার সময় বাকিই রয়েছে এবং যেকেউ চাইলে এল ক্ল্যাসিকোর আগ পর্যন্ত ভোট দিতেন পারবেন।

অন্যদিকে, লেভান্তে হারের পর আরেকটি জরিপ চালায় স্প্যানিশ প্রভাবশালী অন্য ক্রীড়া দৈনিক এএস। তাতে অবশ্য প্রশ্ন ছিল ভিন্ন। এএসের প্রশ্ন ছিল, রিয়ালের এই সংকটের জন্য আসল দায়ী কে? সেখানে পয়েন্ট ছিল দুটি, এক- ক্লাব প্রেসিডেন্ট ফ্লোরেন্টিনো পেরেজ? দুই- কোচ হুলেন লোপেতেগি?

এএসের জরিপে ভোট দেন ৮০ হাজারের বেশি রিডার। ৮১ হাজার ১০৭জন ভোটারের মধ্যে ৮৭% দোষী সাব্যস্ত করেছেন ক্লাব প্রেসিডেন্ট পেরেজকে। আর মাত্র ১৩% কাঠগড়ায় লোপেতেগি। ক্রিস্টিয়ানো রোনালদোকে বিক্রির জন্যেই বেশিভাগ ভোটার পেরেজকে দায়ী করেছেন বলে জানাচ্ছে স্প্যানিশ মিডিয়া।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: রিয়াল মাদ্রিদলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

গ্রামীণ খেলাধুলাকে বিশ্বদরবারে নিতে কাজ করছে সরকার

এপ্রিল ১৪, ২০২৬

নেইমারকে বিশ্বকাপে দেখতে চান ইয়ামাল

এপ্রিল ১৪, ২০২৬

মুক্তির আগেই ফাঁস বিজয়ের শেষ সিনেমা, পাইরেসি চক্রে ধরপাকড়

এপ্রিল ১৪, ২০২৬

‘কৃষির উন্নয়নে সবকিছু করা হবে’, শাইখ সিরাজকে জানালেন প্রধানমন্ত্রী

এপ্রিল ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

বৈশাখের ছুটিতেও রাজধানীর বিভিন্ন পাম্পে দীর্ঘ লাইন

এপ্রিল ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT