আদালত

‘লেডি বাইকার’ খ্যাত রিয়াকে আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট

বাংলাদেশি নারী সাংবাদিক চ্যানেল আই অনলাইন সংবাদপত্রের জন্য. Channel i News - চ্যানেল আই নিউজ

একজন নারী সাংবাদিক বাংলার ঐতিহ্যবাহী পোশাক পরিহিত, কাঠের পটভূমিতে বসে।. Channel i News – চ্যানেল আই নিউজ

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ‘লেডি বাইকার’ খ্যাত সিলেটের রিয়া রায়কে আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।

রিয়ার আবেদনের শুনানি নিয়ে বৃহস্পতিবার বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম ও বিচারপতি মো: আতোয়ার রহমানের হাইকোর্ট বেঞ্চ আট সপ্তাহের এই আগাম জামিন আদেশ দেন।

আদালতে আবেদনের পক্ষে শুনানিতে ছিলেন ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন, অ্যাডভোকেট বিভূতি ভূষণ সরকার ও পূর্নিমা জাহান। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সারোয়ার হোসেন বাপ্পি।

‘লেডি বাইকার’ খ্যাত রিয়াকে আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট

তরুণীদের মোটরসাইকেল চালাতে উদ্ধুদ্ধ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও বার্তা দেয়ায় “লেডি বাইকার” বলে পরিচিতি পান রিয়া রায়। তবে প্রাইভেটকার থেকে মাদক উদ্ধারের এক ঘটনায় রিয়া বিরুদ্ধে গত ৮ নভেম্বর সিলেটের বিমানবন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে পুলিশ। সেই মামলায় আগাম জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করে রিয়া।

বিষয়:হাইকোর্ট

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…