চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লেগস্পিনার খেলানোর অনুরোধ নির্বাচকদের

সাজ্জাদ খান সাজ্জাদ খান
৮:৩৫ অপরাহ্ণ ০৭, অক্টোবর ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

জাতীয় লিগের আট দলের ছয়টিতে একজন করে লেগস্পিনার। বাংলাদেশের প্রথম শ্রেণির ক্রিকেটে এমনটা দেখা যায়নি কখনোই। স্বীকৃত লেগস্পিনারদের প্রায় সবাইকে জাতীয় লিগের মূল স্কোয়াডে জায়গা করে দিয়েছেন নির্বাচকরা। এবার টিম ম্যানেজমেন্টের কাছে প্রত্যাশা মূল একাদশেও যেন সুযোগ করে দেয়া হয় তাদের।

১০ অক্টোবর মাঠে গড়াবে জাতীয় লিগ। সোমবার সব দলের খেলোয়াড়দের তালিকা প্রকাশ করেছে বিসিবি। জাতীয় দলের হয়ে খেলা চার লেগস্পিনার আমিনুল ইসলাম বিপ্লব, অলক কাপালি, জুবায়ের হোসেন লিখন, তানবীর হায়দার ছাড়াও রাখা হয়েছে মিনহাজুল আবেদীন আফ্রিদিকে। শ্রীলঙ্কায় ‘এ’ দলের সিরিজ শেষে নিজের বিভাগীয় দলে ঢুকবেন আরেক লেগস্পিনার রিশাদ আহমেদ।

এবার লেগস্পিনারের ছড়াছড়ি দেখা গেলেও নির্বাচক হাবিবুল বাশার সুমন মনে করিয়ে দিলেন ম্যাচ খেলতে পারাটাই হয়ে উঠবে তাদের জন্য মুখ্য ব্যাপার। চ্যানেল আই অনলাইনকে তিনি বললেন, ‘আমরা লেগস্পিনারদের যতটা সম্ভব সুযোগ দিয়ে দেখতে চাই। স্কোয়াডে রাখা হয়েছে। এখন খেলানোর দায়িত্বটা টিম ম্যানেজমেন্টের। তারা যেন ম্যাচ খেলার সে সুযোগটা করে দেয়। খেলাতেই হবে, এভাবে আমরা কোনো দলকে বলতে পারি না, আদেশ করতে পারি না। অনুরোধ করতে পারি। আমরা সেটি করেছি। এখন দেখা যাক। লেগস্পিনাররা নিয়মিত খেললে দেশের ক্রিকেটের জন্য ভালো।’

দল চূড়ান্ত হওয়ার আগেই জাতীয় লিগের কোচদের কাছে বিসিবি থেকে একটি বার্তা গেছে লেগস্পিনার খেলানোর ব্যাপারে। এ ব্যাপারে ঢাকা মেট্রোর কোচ তালহা জুবায়ের বললেন, ‘নির্বাচকদের চাওয়ার পাশাপাশি আমাদেরও চেষ্টা থাকবে লেগস্পিনার খেলানোর। আমার দলে আমিনুল বিপ্লব আছে। চোটের কারণে হয়ত প্রথম ম্যাচটা খেলতে পারবে না। তবে দ্বিতীয় ম্যাচ থেকেই আমরা চেষ্টা করব নিয়মিত খেলাতে।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিসিবিলিড স্পোর্টসলেগ স্পিনার
শেয়ারTweetPin

সর্বশেষ

‘পায়ের ছাপ’ স্বপ্নের সীমানা জয়ের গল্প লিখলেন আয়েশা

জুলাই ৩১, ২০২৬

নেপালে সাম্প্রদায়িক সংঘর্ষে নিহত ৩, শান্তি ও সংযমের আহ্বান প্রধানমন্ত্রীর

জুলাই ৩১, ২০২৬

অস্ট্রেলিয়া সফরের আগে সাংবাদিকদের কাছে যে প্রশ্ন শান্তর

জুলাই ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

ইন্টারনেট বিচ্ছিন্ন থাকার কথা থাকলেও বাইরের সিস্টেমে ঢুকেছে ক্লড, জানাল অ্যানথ্রপিক

জুলাই ৩১, ২০২৬
ছবি: আল জাজিরা।

হামাস বোর্ড অফ পিসের সঙ্গে গাজা নিরস্ত্রীকরণ চুক্তিতে পৌঁছেছে

জুলাই ৩১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT