কারাবন্দী অবস্থায় লেখক মুশতাক আহমেদের মৃত্যুকে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে উল্লেখ করেছেন প্রগতিশীল ছাত্র জোটের নেতাকর্মীরা।
শনিবার সাড়ে ১১টায় এই মৃত্যুর সুষ্ঠ তদন্ত এবং ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করছে নেতাকর্মীরা।
এসময় প্রগতিশীল জোটের পক্ষ থেকে অভিযোগ করা হয়, কারাগারের অভ্যন্তরে মুশতাক আহমেদকে নির্যাতন করে হত্যা করা হয়েছে। এটি একটি সুপরিকল্পিত হত্যাকাণ্ড।
প্রগতিশীল ছাত্র জোটের নেতারা ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল এবং এই আইনের আওতায় গ্রেপ্তারদের মুক্তির দাবি জানান।







