চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লুইসের পরিকল্পিত ঝড়ে উড়ে গেল চিটাগং

অমৃত মলঙ্গী অমৃত মলঙ্গী
৪:২২ অপরাহ্ণ ২৭, নভেম্বর ২০১৭
স্পোর্টস
A A
ক্রিকেটার ব্যাটিং করে, দর্শকরা স্টেডিয়ামে দেখছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

চট্টগ্রাম থেকে: স্কয়ার লেগ দিয়ে একটি। ডিপ-মিডউইকেট দিয়ে তিনটি। লংঅনের উপর থেকে দুটি। ব্যাকওয়ার্ড স্কয়ার লেগ দিয়ে দুটি। অর্থাৎ ৩১ বলে ৭৫ করতে লেগসাইড দিয়ে এভিন লুইসের ছয়ের সংখ্যা আটটি। বিপরীতে অফসাইডের লংঅফ দিয়ে মাত্র একটি। চিটাগং ভাইকিংসকে ৭ উইকেটে হারাতে লুইসের এমন তাণ্ডব মোটেও কাকতালীয় কিংবা ‘হয়ে যাওয়া’র মত ব্যাপার নয়। তার পরিকল্পনা বুঝতে হলে আগের দিনের অনুশীলনের গল্প শুনতে হবে।

রোববার ঢাকা ডায়নামাইটসের অনুশীলন ছিল র‌্যাডিসন হোটেলের পাশে এমএ আজিজ স্টেডিয়ামে। লুইস যে নেটে ব্যাটিং প্রাকটিস করছিলেন, সেখান থেকে র‌্যাডিসনের অবস্থান ডিপস্কয়ার লেগ বরাবর। অনুশীলনে লুইসকে নিয়ে মধুর বিড়ম্বনায় পড়েন কোচ খালেদ মাহমুদ সুজন। একটু শর্টবল পেলেই লুইস টেনে টেনে বল পাঠাচ্ছিলেন স্টেডিয়ামের বাইরে। নেট সাধারণত মাঠের পাশেই থাকে। যার কারণে লুইসের শটগুলো সব র‌্যাডিসনে বরাবর উড়ে যাচ্ছিল। বলবয়রা বল আনতে আনতে বিরক্ত হয়ে যান। এরমধ্যে কয়েকটি বল হারিয়েও যায়!

ম্যাচে যেন ঠিক সেই লুইস। লেগসাইডের প্রায় সবকটি অঞ্চল দারুণ দক্ষতায় ব্যবহার করেন। তার এই পরিকল্পনা ভাইকিংস যতক্ষণে ধরতে পারে, ততক্ষণে দেরি যায়।

১২তম ওভারে অধিনায়ক রঞ্চি এমরিতকে বলে এনে অফসাইডে ফিল্ডার বাড়িয়ে দেন। এমরিতও আউটসাইড অফস্টাম্পে বল রাখতে থাকেন। দ্বিতীয় বলটি ফসকে গেলেও অফস্টাম্পের বাইরে ফুলটস পড়ে। লুইস সেটিকে ডিপকাভারে প্লেস করতে গিয়ে নাজিবুল্লাহ জাদরানের হাতে ধরা পড়েন।

লুইসের এমন ব্যাটিংয়ের দিনে ঢাকার শুরুটা এতটুকু ভালো হয়নি। প্রথম ওভারে মিডঅফে তাসকিনের বলে রঞ্চি দুর্দান্ত ক্যাচের শিকার হন আফ্রিদি।

আফ্রিদি ফিরে গেলে লুইসকে সঙ্গ দেয়া ডেনলি ৪৪ করে বিদায় নেন। ৩৯ বলের ইনিংসে চারটি চারের সঙ্গে একটি ছয় মারেন তিনি।

Reneta

ঢাকাকে জয় এনে দিতে বাকি কাজটুকু সারেন সাকিব আল হাসান এবং ডেলপোর্ট। লুইস ঝড় থামার পর ঢাকাকে জয় নিয়ে ভাবতে হয়নি ওই ডেলপোর্টের জন্যই। ১৮.৫ ওভারের ভেতর দলকে জিতিয়ে মাঠ ছাড়েন দুজন। ডেলপোর্ট ২৪ বলে ৪৩ করেন। সঙ্গে সাকিব অপরাজিত ছিলেন ১৭ বলে ২২ করে।

ভাইকিংসের সবচেয়ে খরুচে সিকান্দার রাজা। ৩৭ রান দিয়ে কোন উইকেট পাননি। তাসকিন এক উইকেট নিতে ৩৫ রান দেন। সৌম্য তিন ওভারে ৩০ দিয়ে উইকেটহীন।

এই হারের পর শেষ চারে ওঠা চিটাগংয়ের জন্য কঠিন হয়ে গেল। পয়েন্ট টেবিলের তলানিতেই থাকতে হচ্ছে তাদের। অন্যদিকে ঢাকা শীর্ষে উঠে গেল।

চিটাগং ভাইকিংসের ইনিংস পড়তে ক্লিক করুন: দেশি-বিদেশির ঝড়ে ঢাকার সামনে রানপাহাড়

চিটাগং: ১৮৭/৫
ঢাকা: ১৯১/৩ (১৮.৫ ওভার)
৭ উইকেটে জয়ী ঢাকা।
প্লেয়ার অব দ্য ম্যাচ: লুইস

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিপিএল-২০১৭
শেয়ারTweetPin

সর্বশেষ

নতুন নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল মিসবাহ উল আজীম

জুলাই ১৬, ২০২৬

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় দুই সহোদরের মৃত্যু

জুলাই ১৬, ২০২৬

তিনটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩ যুবক

জুলাই ১৬, ২০২৬

শেষ বিশ্বকাপ এমন বলছি না: মেসি

জুলাই ১৬, ২০২৬

‘সর্বশ্রেষ্ঠ’ ম্যারাডোনার সাথে কখনোই তুলনা চাইনি: মেসি

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT