চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল: লিভারপুল হারলেই বরখাস্ত ম্যানইউ কোচ!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:১৭ অপরাহ্ণ ১৫, মে ২০১৯
ফুটবল, স্পোর্টস
A A

আপদকালীন কোচ থেকে পূর্ণ মেয়াদে দায়িত্ব পেতেই যেন শনি ভর করেছে ওলে গানার সলশেয়ারের ভাগ্যাকাশে। চরম দুঃসময়ে যে দলটার দায়িত্ব নিয়ে স্বপ্ন দেখাচ্ছিলেন, চ্যাম্পিয়ন্স লিগের বৈতরণী পার করানোর সেই স্বপ্ন এখন রূপ নিয়েছে দুঃস্বপ্নে। পয়েন্ট টেবিলের ছয়ে থেকে লিগ শেষ করায় আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ খেলা হচ্ছে না ম্যানচেস্টার ইউনাইটেডের। তাতে চাকরিও ঝুলে গেছে রেড ডেভিলদের কোচ সলশেয়ারের!

আগামী মৌসুমে ম্যানইউর ডাগআউটে সলশেয়ারকে দেখা যাবে কিনা সেটা মৌসুমের শুরুতেই জানা যাবে। ১জুন ওয়ান্ডা মেট্রোপলিটানোতে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের পরও নির্ধারণ হয়ে যেতে পারে এ নরওয়েজিয়ান কোচের ভাগ্য। টটেনহ্যামের কাছে লিভারপুল হারলেই চাকরি হারাতে পারেন ম্যানইউ কোচ!

প্রশ্ন উঠতে পারে, লিভারপুলের হারের সঙ্গে ম্যানইউ কোচের চাকরির সম্পর্ক কী? উত্তরটা দিতে কিছুটা সময় পেছনে ফিরে গেছেন লিভারপুলের সাবেক তারকা ও বর্তমানে বিশ্লেষক স্ট্যান কলিমোর। সাবেক এ ফুটবলার বিশ্লেষণ করেছেন লিভারপুল হারলে কেনো চাকরি হারাবেন সলশেয়ার!

Banglabid

হোসে মরিনহো বরখাস্ত হওয়ার পর যখন আপদকালীন কোচের পদে বসলেন সলশেয়ার, তখন পূর্ণ মেয়াদে একজন কোচের খোঁজে টটেনহ্যাম কোচ মউরিসিও পচেত্তনিই ছিলেন ম্যানইউর প্রথম পছন্দ। তবে মৌসুমের মাঝামাঝি সময়ে লন্ডন ছাড়তে চাননি স্পারদের আর্জেন্টাইন কোচ। বলেছিলেন, দলটির হয়ে চ্যাম্পিয়ন্স লিগ জিততে পারলে হয়তো নতুন চ্যালেঞ্জের খোঁজ করবেন।

অন্যদিকে অস্থায়ী কোচের পদে ভালো করতে থাকায় শেষ পর্যন্ত পচেত্তনির দিক থেকে মনোযোগ সরিয়ে সলশেয়ারের দিকে ঝুঁকে পড়ে ম্যানইউ।

কিন্তু মৌসুম শেষে শুরুর মান ধরে রাখতে পারেননি সলশেয়ার। শেষটা হয়েছে যাচ্ছেতাই। তাই আড়ালে আবডালে হয়তো আবারও কোচের অন্বেষণ শুরু করেছে রেড ডেভিলরা। পছন্দের তালিকায় সবার উপরে সেই পচেত্তিনোর নাম। পাঁচ বছর আগে সাধারণ মানের এক টটেনহ্যামের দায়িত্ব নিয়ে যিনি দলটিকে দেখাচ্ছেন ইউরোপ সেরা হওয়ার স্বপ্ন।

Reneta

টটেনহ্যামের হয়ে চ্যাম্পিয়ন্স লিগ জিতলেই নতুন চ্যালেঞ্জের খোঁজে নেমে পড়তে পারেন পচেত্তিনো। তাতে তাকে দলে টানা সহজ হয়ে যাবে ম্যানইউর জন্য। স্ট্যান কলিমোর তাই কৌতুক করে বলেছেন, ‘লিভারপুলের জয়টাই যেন এখন কাম্য থাকে সলশেয়ারের!’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওলে গানার সলশেয়ারম্যানচেস্টার ইউনাইটেডলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

‘ইনফান্তিনো যুগের অবসান ঘটেছে’- এমনই বলছেন লা লিগা সভাপতি

আগস্ট ৯, ২০২৬

চার আর্থিক প্রতিষ্ঠান অকার্যকর ঘোষণা

আগস্ট ৯, ২০২৬

বাছাইপর্ব পার হতে পারবে বাংলাদেশ? যা বললেন কোচ

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

হেফাজত আমিরকে যা বললেন প্রধানমন্ত্রী

আগস্ট ৯, ২০২৬

জার্মানিতে আধুনিক সুবিধার প্রশিক্ষণ, আরও যা সুখবর দিলেন প্রিন্স

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT