চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লিভারপুলের জয়ে শিরোপার ফয়সালা শেষে ম্যাচেই

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৫৬ পূর্বাহ্ণ ১৮, মে ২০২২
- সেমি লিড, ফুটবল, স্পোর্টস
A A

হারলেই শিরোপার রেস থেকে ছিটকে যাবে লিভারপুল- এমন কঠিন সমীকরণে খেলার শুরুতেই হোঁচট খায় ইয়ুর্গেন ক্লপের দল। তবে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত ঘুরে দাঁড়িয়ে সাউদাম্পটনকে ২-১ ব্যবধানে হারিয়ে টিকে থাকল মৌসুমে লিভারপুলের চার শিরোপার আশা।

ঘরের মাঠে বিড়াল ও যেখানে বাঘ হয়ে হুংকার দিয়ে প্রতিপক্ষকে ঘায়েল করে, সাউদাম্পটন সেখানে কম কিসে। অন্য দিকে শিরোপার লড়াইয়ে টিকে থাকতে পা হড়কালেই স্বপ্ন ভঙ্গ লিভারপুলের। শুরুতে পিছিয়ে পড়ার পর সেই ভয়টাই জেঁকে বসেছিল লিভারপুল সমর্থকদের। ম্যাচে ফিরতে সময় নেয়নি লিভারপুল। মৌসুমে চার শিরোপা যাদের হাতছানি দিয়ে ডাকছে তাদের রুখে সাধ্য কার?

মহা গুরুত্বপূর্ণ ম্যাচে ১৩ মিনিটেই নাথান রেডমন্ডের গোলে লিড নেয় সাউদাম্পটন। পিছিয়ে পড়ার পর গোল করার নেশায় বুদ হয়ে একের পর এক আক্রমণে সাউদাম্পটন রক্ষণকে ব্যস্ত রাখে লিভারপুল। ম্যাচের ২৭ মিনিটে দলকে সমতায় ফেরান টাকুমি মিনামিনো। এরপর চেষ্টা চালিয়েও আর গোল না হলে ১-১ গোলের সমতায় থেকে প্রথমার্ধের খেলা শেষ করে লিভারপুল।

দ্বিতীয়ার্ধের শুরুতেই এগিয়ে যেতে পারতো ক্লপের শিষ্যরা। কিন্তু ৪৮ মিনিটে নেয়া ডিয়াগো জোতার শট পোষ্ট ঘেঁষে বেড়িয়ে গেলে অপেক্ষা দীর্ঘায়িত হয় লিভারপুল সমর্থকদের। তবে আক্রমণ অব্যাহত রাখে লিভারপুল। অবশেষে ম্যাচের ৬৭ মিনিটে আসে সেই মাহেন্দ্রক্ষণ। সিমিকাদের নেয়া কর্নারে লাফিয়ে ওঠে মাথা ছুঁইয়ে দলকে জয় সূচক গোল এনে দেন জোয়েল মাতিপ।

বাকি সময় আর গোল না হলে ২-১ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে লিভারপুল। দারুণ জয়ে ম্যানচেস্টার সিটি থেকে ১ পয়েন্ট দূরে এখন ক্লপের দল। প্রিমিয়ার লিগ শিরোপার ফয়সালাটাও রাউন্ডের শেষ ম্যাচ অবধি টেনে নিল লিভারপুল।

পরের ম্যাচে লিভারপুলের প্রতিপক্ষ উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্স। ভিন্ন ম্যাচে শিরোপার লড়াইয়ে অ্যাস্টন ভিলার বিপক্ষে একই দিনে মাঠে নামবে ম্যানচেস্টার সিটি। দু’দলের শেষ ম্যাচ আগামী ২২ মে তাই হতে চলেছে প্রিমিয়ার লিগের শিরোপা নির্ধারণী দিন। যেখানে জয়ের বিকল্প নেই কোনো দলেরই।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অ্যাস্টন ভিলাক্লপমাতিপলিড স্পোর্টসলিভারপুলসাউদাম্পটন
শেয়ারTweetPin

সর্বশেষ

ঢাকা-মাওয়া সড়কে পৃথক দুর্ঘটনায় নিহত ১, আহত ১০

এপ্রিল ২১, ২০২৬
ছবি: নটর ডেম ম্যাথ ক্লাবের প্রতিনিধি ও চ্যানেল আই নিউজের চীফ নিউজ এডিটর মীর মাসরুর জামান

নটর ডেম ম্যাথ ফেস্টিভালে মিডিয়া পার্টনার হিসেবে যুক্ত হলো চ্যানেল আই

এপ্রিল ২১, ২০২৬
ছবি: প্রতিনিধি

ইউক্রেন-রাশিয়া যুদ্ধে মৌলভীবাজারের যুবক নিহত

এপ্রিল ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

‘সংসদ সদস্য হিসেবে মনোনয়ন ফাহমিদার দীর্ঘদিনের সামাজিক সম্পৃক্ততারই ধারাবাহিকতা’

এপ্রিল ২১, ২০২৬

বিশ্বব্যাপী খাদ্যসংকট ক্রমেই বাড়ছে: ঝুঁকিতে বাংলাদেশ

এপ্রিল ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT