চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লিভারপুলকে বিপদে ঠেলে নকআউটের অপেক্ষায় পিএসজি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৫১ পূর্বাহ্ণ ২৯, নভেম্বর ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A

অনেকটা ‘ডু-অর-ডাই’ ম্যাচে লিভারপুলকে ২-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বে যাওয়ার আশা বাঁচিয়ে রেখেছে পিএসজি। ইনজুরি থেকে ফিরেই গোল পেয়েছেন নেইমার। অন্য গোলটি হুয়ান বার্নেটের।

‘সি’ গ্রুপে এই ম্যাচের আগে পিএসজি ছিল তিন নম্বরে। এই জয়ে তারা দুইয়ে উঠে এসেছে। দুই থেকে নেমে যেতে হয়েছে লিভারপুলকে। নেইমারদের পয়েন্ট ৮। লিভারপুলের ৬। শেষ ষোলোয় যেতে হলে সামনের ম্যাচে লিভারপুলকে নাপোলিকে হারাতে হবে। ৯ পয়েন্ট নিয়ে দলটি শীর্ষে আছে।

নিজেদের মাঠে পিএসজি শুরু থেকে আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে। গোলের জন্য খুব বেশি অপেক্ষাও করতে হয়নি। ১৩ মিনিটের সময় ডি-বক্স থেকে ডান পায়ের শটে কাছের পোস্ট দিয়ে জাল খুঁজে নেন বার্নেট। এরপর ৩৭তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন নেইমার।

বাঁ উইং ধরে ডি-বক্সে ঢুকে পড়েন এমবাপে। বল দেন কাভানিকে। কাভানির পা ঘুরে বল চলে যায় নেইমারের কাছে। অনায়াসে লিগে এই মৌসুমে নিজের চতুর্থ গোলটি করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। সব মিলিয়ে চলতি মৌসুমে গোলসংখ্যা দাঁড়াল ১৪টি। সতীর্থদের দিয়ে করিয়েছেন ছয়টি।

প্রথমার্ধের যোগ করা সময়ে পেনাল্টি পায় লিভারপুল। স্পটকিক থেকে মিলনার এক গোল শোধ দেন। কিন্তু সমতাসূচক গোলটি আর পাওয়া হয়নি তাদের।

অন্য ম্যাচে ‘এ’ গ্রুপে মোনাকোকে ২-০ গোলে হারিয়ে পাঁচ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে নকআউট পর্বে উঠে গেছে অ্যাটলেটিকো মাদ্রিদ।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চ্যাম্পিয়ন্স লিগ-২০১৮লিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

সরকার নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে বদ্ধপরিকর: মাহদী আমিন

জুলাই ১৬, ২০২৬

মাছ ধরার জালে মিললো ৮ ফুট লম্বা অজগর

জুলাই ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রতিরক্ষামন্ত্রীকে অপসারণের প্রতিবাদে ইউক্রেনজুড়ে বিক্ষোভ

জুলাই ১৬, ২০২৬

পুলিশকে জনগণের সেবক হিসেবে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি

জুলাই ১৬, ২০২৬

যবিপ্রবিতে জুলাই শহীদদের স্মরণে মোনাজাত অনুষ্ঠিত

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT