চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লিবিয়ায় অভিবাসী কেন্দ্রে বিমান হামলায় নিহত অর্ধশতাধিক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৩২ পূর্বাহ্ণ ০৩, জুলাই ২০১৯
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
লিবিয়া-অভিবাসী কেন্দ্রে বিমান হামলা

লিবিয়ার একটি অভিবাসী কেন্দ্রে বিমান হামলায় এ পর্যন্ত অন্তত ৪০ জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। তবে একাধিক সূত্র বলছে, নিহতের সংখ্যা অর্ধশতাধিক। এই হামলায় আহত হয়েছে আরও কমপক্ষে ৮০ জন।

রাজধানী ত্রিপোলির পূর্বাঞ্চলীয় মফস্বল এলাকা তাজৌরাতে বিমান হামলার ভয়াবহ বিস্ফোরণে এ হতাহতের ঘটনাটি ঘটে। নিহতদের বেশিরভাগই আফ্রিকান অভিবাসী বলে সংশ্লিষ্টদের বরাতে জানিয়েছে বিবিসি।

সাম্প্রতিক বছরগুলোতে লিবিয়া ইউরোপ যেতে ইচ্ছুক বিভিন্ন দেশের অভিবাসীদের অন্যতম প্রধান ঘাঁটিতে পরিণত হয়েছে। লিবিয়া জরুরি সহায়তা কেন্দ্রের মুখপাত্র ওসামা আলী বার্তা সংস্থা এএফপি’কে জানিয়েছেন, তাজৌরাতে যে আবাসিক হ্যাংগারে যুদ্ধবিমান থেকে সরাসরি বোমা হামলা চালানো হয়েছিল সেটিতে ওই মুহূর্তে ১২০ জন অভিবাসী অবস্থান করছিল।

ওসামা আলী জানান, প্রাথমিক পর্যবেক্ষণ থেকে ধারণা করা হচ্ছে ৪০ জন মারা গেছে। কিন্তু নিহতের সংখ্যা আরও বেশি বলে আশঙ্কা করা হচ্ছে।

লিবিয়ার জাতিসংঘ সমর্থিত ক্ষমতাসীন দল গভর্নমেন্ট অব ন্যাশনাল অ্যাকর্ড (জিএনএ) বিদ্রোহী লিবিয়ান ন্যাশনাল আর্মি (এলএনএ)-কে বুধবারের হামলার জন্য দায়ী করেছে।

প্রধানমন্ত্রী ফায়েজ আল-সেরার নেতৃত্বাধীন জিএনএ সরকার আন্তর্জাতিকভাবে লিবিয়ার সরকার হিসেবে স্বীকৃতি পেয়েছে। সেই সরকার এবং তাকে সমর্থনকারী বাহিনীগুলোর বিরুদ্ধে খলিফা হাফতারের নেতৃত্বে এলএনএ বিভিন্ন এলাকায় যুদ্ধ চালিয়ে যাচ্ছে।

বুধবার যে এলাকায় হামরা হয়েছে সেখানেও চলছে জিএনএ-এলএনএ যুদ্ধ।

সোমবারই এলএনএ ঘোষণা দিয়েছিল, যুদ্ধের প্রচলিত পদ্ধতিগুলো এখন আর কাজে লাগছে না। তাই তারা এখন থেকে ত্রিপোলির বিভিন্ন লক্ষ্যবস্তুতে ভারী বিমান হামলা করবে।

অবশ্য বুধবারের হামলার দায় অস্বীকার করেছেন এলএনএ’র এক মুখপাত্র।

ট্যাগ: অবৈধ অভিবাসীঅভিবাসীলিবিয়ালিবিয়া যুদ্ধ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

রিফাতকে কোপানো রিফাত ফরাজি গ্রেপ্তার

পরবর্তী

ইংল্যান্ডের বাঁচা-মরার ম্যাচে চোখ পাকিস্তানেরও

পরবর্তী

ইংল্যান্ডের বাঁচা-মরার ম্যাচে চোখ পাকিস্তানেরও

ছবিতে জেনে নিন আপনি মনোযোগী নাকি অমনোযোগী

সর্বশেষ

ছবি: সংগৃহীত

নেপালে মৃত্যুর মিছিল, আরও ভূমিধস-বন্যার শঙ্কা

আগস্ট ২৭, ২০২৬
ছবি: মোংলা বন্দরে জব্দ করা সিকেডি অবস্থায় বিলাসবহুল গাড়ি।

কোটি টাকা শুল্ক ফাঁকি ধরল এআই প্রযুক্তি, যন্ত্রাংশ বলে দামী গাড়ি আমদানি

আগস্ট ২৭, ২০২৬

বঙ্গভবনে প্রথম দরবারে রাষ্ট্রপতির বক্তব্যে যে বার্তা

আগস্ট ২৭, ২০২৬

ফিফাকে নিয়ে নতুন কোন সিদ্ধান্ত নিচ্ছে উয়েফা

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সঙ্গে নির্বাচন কমিশন সদস্যদের সৌজন্য সাক্ষাৎ

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT