আফ্রিকার দেশ লিবিয়ার পূর্বাঞ্চলে ঝড় ও বন্যায় শহর রক্ষা বাঁধ ভেঙে মৃতের সংখ্যা ২ হাজার ৩শ’ ছাড়িয়েছে। নিখোঁজ রয়েছেন প্রায় ১০ হাজার মানুষ। এ পর্যন্ত এক হাজারের বেশি মানুষের মরদেহ উদ্ধার করে কমপক্ষে ৭শ জনকে দাফন করা হয়েছে। ঝড় ও বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেরনা শহরে বন্যার পানির তোড়ে অনেক এলাকাই নিশ্চিহ্ন হয়ে গেছে। সুনামির মতো বন্যার পানিতে মরদেহ সাগরে ভেসে যাচ্ছে।






