চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লিফট থেকে একমাস পর নারীর মৃতদেহ উদ্ধার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:২৪ পূর্বাহ্ণ ০৭, মার্চ ২০১৬
আন্তর্জাতিক
A A

লিফটের ভেতর এক মাস আটকে থাকার পর এক নারীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। চীনের গাওলিং জেলার জিয়ান এলাকায় একটি আবাসিক ভবনে এ ঘটনা ঘটে।

গত ৩০ জানুয়ারি ’উ নামের ওই নারী ভবনের লিফটে থাকা অবস্থায় দুই মেরামতকর্মী একবারও দরজা খুলে না দেখেই লিফটটি বন্ধ করে রেখে যায়। তারপর এক মাসে আর একবারের জন্যও পরীক্ষা করে দেখতে আসেনি লিফটিকে। পুরোটা সময় ’উ আটকে ছিলেন সেখানে।

চীনের গণমাধ্যম বেইজিং টাইমসকে দায়িত্বপ্রাপ্ত সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, ওই নারী সম্ভবত না খেতে পেয়ে মারা যান।

Banglabid

আবাসিক ভবনটিতে লিফট রয়েছে দু’টি। একটি লিফটের ছেঁড়া কেবল মেরামতের জন্য দু’জন মেরামতকর্মীকে ডাকা হয়। তারা ৩০ জানুয়ারি লিফটটি দেখতে এসে না শুধু দরজায় ধাক্কা দিয়ে দেখে ভেতরে কেউ আছে কিনা। কোনো সাড়া না পেয়ে লিফটের পাওয়ার বন্ধ করে তারা ভবনের সবাইকে দ্বিতীয় লিফট ব্যবহারের কথা বলে চলে যায়।

কিন্তু তখন লিফটের ভেতর ছিলেন ৪৩ বছর বয়সী ’উ। বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেয়ায় লিফটটি তাকে নিয়েই ১০ এবং ১১ তলার মাঝখানে আটকে যায়। এর এক মাস পর গত সপ্তাহে ওই দুই মেরামতকারী কেবল ঠিক করতে আবারো এসে লিফটের দরজা খুলে মৃতদেহটি আবিষ্কার করে।

ভবনের অধিবাসীরা জানায়, মৃতদেহের হাত রক্তাক্ত এবং লিফটের ভেতরের দেয়ালে আঁচড়ের চিহ্ন ছিলো। তবে বন্ধ অবস্থায় লিফটের ভেতর থেকে কোনো অস্বাভাবিক শব্দ শুনতে পায়নি বলেও জানায় তারা।

Reneta

’উ ওই ভবনে একা একটি ফ্ল্যাটে থাকতেন। পরিবারের লোকজনের সঙ্গে তার যোগাযোগ হতো না বললেই চলে। তাই টানা এক মাসেরও বেশি সময় তিনি বাড়িতে না থাকলেও কেউ টের না পায়নি।

ওই ঘটনায় ওই দুই মেরামতকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে।

লিফটে এভাবে মৃতদেহ আবিষ্কারের পর চীনে নিরাপত্তা ব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণ নিয়ে আবারো প্রশ্ন উঠেছে। সামাজিক মাধ্যমগুলোতে চলছে তুমুল সমালোচনা। গত বছরও চীনের জিংঝাউ এলাকার একটি শপিং মলে রক্ষণাবেক্ষণের অভাবে নষ্ট এসকেলেটরে পড়ে গিয়ে এক নারী মারা যান।

এসব ঘটনার পেছনে কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্ট কর্মীদের অবহেলাকে পুরোপুরি দায়ী করছে দেশটির জনগণ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চীন-লিফটে মৃতদেহ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

লিফট থেকে একমাস পর নারীর মৃতদেহ উদ্ধার

পরবর্তী

লিফট থেকে একমাস পর নারীর মৃতদেহ উদ্ধার

পরবর্তী

বাংলাদেশ ব্যাংক রিজার্ভের ৮০০ কোটি হাতিয়েছে বিদেশী হ্যাকার

বাংলাদেশ ব্যাংক রিজার্ভের ৮০০ কোটি হাতিয়েছে বিদেশী হ্যাকার

সর্বশেষ

স্পেনের বিশ্বকাপজয়ী অধিনায়ককে আনল বার্সা, কয় বছরের চুক্তি-বেতন কত?

আগস্ট ১৮, ২০২৬

ঐতিহাসিক জয়ের পর সিরিজ জিততে ম্যাকাইতে পৌঁছেছে বাংলাদেশ

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কেন কিছু স্মৃতি ফিরে আসে?

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে নৌবাহিনী-ফায়ার সার্ভিসের যৌথ রাসায়নিক দুর্যোগ মোকাবিলা মহড়া

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বাঁকুড়ায় সিজেপি সমর্থকের বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT