চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লিটন ঝড়ে বৃথাই গেল নাঈমের সেঞ্চুরি

সাজ্জাদ খান সাজ্জাদ খান
৬:৫১ অপরাহ্ণ ১৭, মে ২০১৭
স্পোর্টস
A A
লিটন কুমার দাস (বাঁয়ে)

লিটন কুমার দাস (বাঁয়ে)

সেঞ্চুরি করেও ম্যাচ জেতাতে পারলেন না লিজেন্ডস অব রূপগঞ্জের অধিনায়ক নাঈম ইসলাম। আবাহনীর ওপেনার লিটন দাসের ১০১ বলে ১৩৬ রানের ঝোড়ো ইনিংসের কাছে ম্লান নাঈমের ১১৯ বলে ১২৩ রানের লড়াই। ৩৩৪ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নামা রূপগঞ্জ ৫০ ওভার খেলে ৬ উইকেট হারিয়ে তোলে ২৮৪ রান। ৪৯ রানের জয়ে শীর্ষে থাকা গাজী গ্রুপ ক্রিকেটার্সের কাছেই থাকল আবাহনী।

বিকেএসপির চার নম্বর মাঠে টস জিতে ব্যাটিংয়ে নেমে ঝড় তোলেন আবাহনী ওপেনার লিটন দাস। ৩৮ বলে ফিফটি পূর্ণ করেন। ৭৮ বলে পৌঁছান তিনঅঙ্কে। শেষ পর্যন্ত ২০ চার ও ৩ ছয়ে করেন ১৩৬। এক ম্যাচ আগেই মোহামেডানের বিপক্ষে ১৩৫ রানের ইনিংস খেলেছিলেন জাতীয় দলের বাইরে থাকা এই ব্যাটসম্যান।

দুই সেঞ্চুরি ও তিন ফিফটিতে লিগের সর্বোচ্চ রান সংগ্রহও এখন লিটন। ১০ ম্যাচের তার ব্যাট থেকে এসেছে ৫৭৮ রান।

লিটন ও সাদমান ইসলাম ওপেনিং জুটিতে যোগ করেন ২০৭ রান। ইনিংসের ২৯তম ওভারে ৮৫ বলে ৮৩ রান করা সাদমান সাজঘরে ফিরলে ভাঙে সেই জুটি। এমন শুরুর পরও অবশ্য পুরো ৫০ ওভার খেলতে পারেনি আবাহনী। এক বল আগেই ৩৩৩ রানে অলআউট হয় পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে থাকা দলটি।

মোহাম্মদ শরিফ ও মোশাররফ হোসেন রুবেল নিয়েছেন তিনটি করে উইকেট। মাহমুদুল হাসান দুটি ও দেওয়ান সাব্বির নিয়েছেন একটি উইকেট।

বড় লক্ষ্য তাড়া করতে নেমে ৭৪ রান তুলতেই ৪ উইকেট হারিয়ে বসে রূপগঞ্জ। পরে নাঈম ইসলাম ও মোশাররফ হোসেনের প্রতিরোধ গড়েন। দুজনে পঞ্চম ও ষষ্ঠ উইকেটে শতরানের দুটি জুটি গড়ে হারের ব্যবধান কমান। নাঈমের সেঞ্চুরির পর ফিফটির দেখা পান মোশাররফ। এ বাঁহাতি করেন ৬৭ রান। হামিদুলের ব্যাট থেকে আসে ৩৭ রান।

Reneta

আবু জায়েদ রাহি নিয়েছেন ৩ উইকেট। মোহাম্মদ সাইফউদ্দিন, সাকলাইন সজীব ও শুভাগত হোম নিয়েছেন একটি করে উইকেট।

গুরুত্বপূর্ণ ম্যাচটিতে হারের ফলে সুপারসিক্সে ওঠা কঠিন হয়ে গেল রূপগঞ্জের। ১০ ম্যাচে পাঁচ জয়ে তাদের পয়েন্ট ১০। পয়েন্ট টেবিলে এখন দলটির অবস্থান সাতে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঢাকা প্রিমিয়ার লিগলিটন দাস
শেয়ারTweetPin

সর্বশেষ

জাপানে শক্তিশালী ভূমিকম্পে বহু হতাহত

জুলাই ২৯, ২০২৬

টেলিভিশনের বিকাশে বিটিভির সাবেক ডিজি মুস্তাফিজুর রহমানের ভূমিকা স্মরণ

জুলাই ২৯, ২০২৬

‘স্পাইডারম্যান’র টিকিট পেতে সিনেপ্লেক্সে উপচে পড়া ভিড়

জুলাই ২৯, ২০২৬

পদযাত্রায় হামলার প্রতিবাদে সারা দেশে এনসিপির বিক্ষোভ

জুলাই ২৯, ২০২৬

২৫ বছর পূর্তি উপলক্ষে প্রাচ্যনাটের রজতজয়ন্তী উৎসব

জুলাই ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT