চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লিটনের ১০৭ ধাপ উন্নতি, সাকিবকে টপকে সেরা রশিদ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:১৭ অপরাহ্ণ ৩০, সেপ্টেম্বর ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

এশিয়া কাপে ব্যাটে-বলে দারুণ পারফর্ম করে ওয়ানডে অলরাউন্ডারদের তালিকায় এক নম্বরে উঠেছেন আফগানিস্তানের লেগস্পিনার রশিদ খান। ফাইনালে সেঞ্চুরি হাঁকানো টাইগার ওপেনার লিটন দাসের ব্যাটসম্যানদের র‌্যাঙ্কিংয়ে দারুণ উন্নতি হয়েছে। ১০৭ ধাপ এগিয়ে তিনি উঠেছেন ক্যারিয়ার সেরা ১১৬ নম্বরে।

পাঁচ ম্যাচে রশিদ ১০ উইকেট নেন। ব্যাট হাতে ৪৩.৫০ গড়ে ৮৭ রান করেন।

এশিয়া কাপে আফগানিস্তান সুপার ফোর থেকে বাদ পড়লেও প্রতিটি ম্যাচে দারুণ লড়াই করে। গ্রুপ পর্বে শ্রীলঙ্কা এবং বাংলাদেশকে হারিয়ে দেয় তারা। এরপর সুপার ফোরে পাকিস্তান, বাংলাদেশের কাছে হারার পর ভারতের বিপক্ষে ড্র করে।

সর্বশেষ র‌্যাঙ্কিংয়ে রশিদ ৬৭ পয়েন্ট অর্জন করে ছয় ধাপ উপরে উঠেছেন। সাকিবকে ছাড়িয়ে তার মোট রেটিং পয়েন্ট ৩৫৩। ইনজুরিতে পড়ে শেষদিকে ছিটকে যাওয়া সাকিবের পয়েন্ট ৩৪১। রশিদের সতীর্থ মোহাম্মদ নবী আছেন তৃতীয় স্থানে। ৫ উইকেট নেয়ার পাশাপাশি তিনি ১৩৪ রান সংগ্রহ করেন।

বোলারদের তালিকায় রশিদ দুই নম্বরেই আছেন। ১৭ বছর বয়সী মুজিব-উর-রহমান ১৫ ধাপ এগিয়ে অষ্টম স্থানে। চার ধাপ এগিয়ে মোস্তাফিজ উঠেছেন ১২তম স্থানে। ২৭ নম্বরে আছেন মাশরাফী। ২৯ নম্বরে সাকিব আল হাসান। রুবেল হোসেন আছেন ৪২ নম্বরে।

অন্যদের মধ্যে ব্যাটিংয়ে রোহিত শর্মা দুই ধাপ এগিয়ে দুই নম্বরে। চার ধাপ এগিয়ে শেখর পাঁচ নম্বরে। ছয় ধাপ এগিয়ে মুশফিক ক্যারিয়ার সেরা ১৬ নম্বরে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আইসিসি র‌্যাঙ্কিংরশিদ খানলিটন দাসলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

চীফ হুইপের সঙ্গে মার্কিন প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

মে ১৯, ২০২৬

আলোচনায় ১ হাজার ১০০ কেজি ওজনের গরু ‘রিকিশি’

মে ১৯, ২০২৬

বর্তমানে গণমাধ্যম ব্যবস্থাপনায় কিছু সমস্যা রয়েছে: তথ্যমন্ত্রী

মে ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

টঙ্গীতে বিনামূল্যে চক্ষুসেবা ও চশমা পেল ২৭২ সুবিধাবঞ্চিত শিক্ষার্থী

মে ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

পার্শ্ববর্তী দেশ থেকে কোরবানির পশু আমদানির প্রয়োজন নেই: কৃষি প্রতিমন্ত্রী

মে ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT