চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লিগের বদলে আট দিনের ক্যাম্প

সাজ্জাদ খান সাজ্জাদ খান
৬:৫৩ অপরাহ্ণ ১৮, জুলাই ২০১৭
স্পোর্টস
A A

মাঠ সংকটে দুই মাস পিছিয়ে ১৫ জুলাই শুরু হওয়ার কথা ছিল মেয়েদের ঢাকা প্রিমিয়ার লিগ। আরও মাস দুয়েক পিছিয়ে সেটি যাচ্ছে সেপ্টেম্বরে। কোরবানির ঈদের পর লিগ শুরুর নতুন আশ্বাস পেয়েছেন রুমানা-জাহানারারা। টাইগ্রেসদের মাঠে রাখতে বিকল্প হিসেবে শুরু হচ্ছে ক্যাম্প। তবে সেটিও মাত্র আট দিনের।

২০ জুলাই থেকে শুরু হওয়া ক্যাম্পে ডাক পড়েছে ৪২ ক্রিকেটারের। জুনে শেষ হওয়া জাতীয় লিগে নৈপুণ্য দেখানো কয়েকজন নতুন মুখ আছেন সেখানে। ১৯ জুলাই বিকেল ৫টায় মিরপুরের ক্রীড়াপল্লীতে রিপোর্ট করবেন তারা। আর তার পরেরদিন সকাল ৯টা থেকে ইংলিশ কোচ ডেভিড ক্যাপেলের অধীনে শুরু হবে মেয়েদের অনুশীলন।

সপ্তাহখানেকের ক্যাম্পে রুমানারা ম্যাচ খেলবেন নিজেদের মধ্যে। ৪২ ক্রিকেটার পদ্মা, মেঘনা ও যমুনা নামে তিনটি পৃথক দলে ভাগ হয়ে খেলবেন চারটি করে অনুশীলন ম্যাচ। প্রথম দুই দিন নেটে অনুশীলনের পর ২২ জুলাই থেকে মিরপুরের সিটি ক্লাব গ্রাউন্ডে ম্যাচের লড়বেন টাইগ্রেসরা।

ক্যাম্পে যোগ দিতে ইতিমধ্যেই অবশ্য মিরপুরে আসতে শুরু করেছেন জাতীয় দলের ক্রিকেটাররা। মঙ্গলবার স্টেডিয়াম সংলগ্ন ক্রীড়াপল্লীতে উঠেছেন লাল-সবুজ দলের অধিনায়ক রুমানা আহমেদ। বেশ কয়েকজন ক্রিকেটার আগে থেকেই আছেন এখানে।

সামনে আন্তর্জাতিক ম্যাচ নেই সালমাদের। এই সময়ে প্রিমিয়ার লিগ আয়োজন না করে অনুশীলন ক্যাম্প করায় সেটা কতটুকু কাজে দেবে তা নিয়ে অবশ্য সন্দিহানই দেখাচ্ছে টিম-টাইগ্রেসের সদস্যদের।

নাম প্রকাশে অনিচ্ছুক জাতীয় দলের এক ক্রিকেটার চ্যানেল আই অনলাইনকে বললেন, ‘লিগটা হলে ভালো হত। ক্যাম্পে কয়জন ক্রিকেটারই আর সুযোগ পাবে! লিগ হলে তো ১০০ ক্রিকেটার খেলতে পারতো। বেশীর ভাগ ক্রিকেটারই প্রিমিয়ার লিগের টাকা দিয়ে চলে। বিভিন্ন জেলার ক্রিকেটাররা অনেক কষ্ট করে খেলা চালিয়ে যাচ্ছে। তারা ফোন করে জানতে চায় আপু লিগ হবে? কবে হবে? এমন হলে একটা সময় অনেকেই খেলা ছেড়ে দিতে বাধ্য হবে।’

Reneta

ক্যাম্পে ডাক পেয়েছেন যারা:

রুমানা আহমেদ, জাহানারা আলম, সানজিদা ইসলাম, সালমা খাতুন, ফারজানা হক, রিতু মণি, নিগার সুলতানা, সুরাইয়া আজমিন, পান্না ঘোষ, শারমিন আক্তার সুপ্তা, আয়েশা রহমান, খাদিজা-তুল কোবরা, শায়লা শারমিন, নাহিদা আক্তার, ফাহিমা খাতুন, শারমিন সুলতানা, মোর্শেদা খাতুন, জান্নাতুল ফেরদৌস, নুজহাত তাসনিয়া, লতা মণ্ডল, তৃপ্তি মণ্ডল, শামিমা সুলতানা, সানজিদা জান্নাত, লিলি রানি, সুবহানা মোস্তারি, তাজ নাহার, ইশমা তানজিম, পব্রিতা রায়, লাবণি আক্তার, সানদিহা ইসলাম আশা, ইসমাত জাহান ইমু, বৈশাখী সুলতানা ইয়াসমিন, বৃষ্টি রায়, ইসমত আরা, সামিয়া আকতার সালমা, জান্নাতুল ফেরদৌস তিথি, পূজা চক্রবর্তী, আয়েশা আক্তার, নিপা আক্তার, তানিয়া সরকার ইলা, হ্যাপি আলম, সোহেলি আক্তার।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নারী ক্রিকেট
শেয়ারTweetPin
পূর্ববর্তী

আহত পর্যটকের পাশে ‘হ্যারি পটার’

পরবর্তী

উন্নয়ন গবেষণায় বাংলাদেশসহ স্বল্পোন্নত দেশগুলোর জন্য ইউরোপিয় ইউনিয়নের বরাদ্দ

পরবর্তী

উন্নয়ন গবেষণায় বাংলাদেশসহ স্বল্পোন্নত দেশগুলোর জন্য ইউরোপিয় ইউনিয়নের বরাদ্দ

খালেদা জিয়া

খালেদা জিয়ার লন্ডন সফরে গুরুত্বপূর্ণ দুই সিদ্ধান্ত

সর্বশেষ

বিশ্বকাপ জিতে ৬১৬ কোটি পাচ্ছে স্পেন, আর্জেন্টিনা কত পাচ্ছে?

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ জিতে আবেগাপ্লুত স্পেনের কোচ, বললেন ‘সব কষ্ট সার্থক’

জুলাই ২০, ২০২৬

গোল-অ্যাসিস্ট ছাড়াই বিশ্বকাপের সেরা রদ্রি, কীভাবে?

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ জিতে ইতিহাস স্পেনের

জুলাই ২০, ২০২৬

‘স্পেনই ভালো খেলেছে, তবে শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়েছি’

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT