বিনোদন

লিও সব জানে!

লিও সব জানে!

বাজি ধরে হারার খেসারত হারে হারে টের পাচ্ছের টম হার্ডি। দুই বছর আগে ‘দ্য রেভেনেন্ট’ এর সহশিল্পী লিওনার্দো ডিক্যাপ্রিওর সঙ্গে একটি বাজিতে হেরে অবশেষে বাহুতে ট্যাটু করাতে হয়েছে তার।

হার্ডি বাজি ধরেছিলেন যে, অস্কারে সেরা অভিনেতার পুরষ্কার কিছুতেই জিততে পারবেন না ডিক্যাপ্রিও। এমনকি তার ধারণা ছিল যে মনোনয়নও কপালে জুটবে না ডিক্যাপ্রিওর। অবশ্য ডিক্যাপ্রিওর অস্কার ভাগ্য খুব খারাপ বলেই বেশ আত্মবিশ্বাসের সঙ্গে এই বাজি ধরেছিলেন তিনি। কথা ছিল যে, যদি ডিক্যাপ্রিও বাজি জিতে যান, তাহলে তার ডিজাইনের ট্যাটু শরীরে আঁকাতে হবে হার্ডিকে। আর যদি উল্টোটি হয়, তাহলে হার্ডির ডিজাইনের ট্যাটু করতে হবে লিওনার্দো ডিক্যাপ্রিওকে। শেষমেশ ক্যাপ্রিও অস্কার জেতায় বাজিতে হেরে গেলেন হার্ডি। ফলে, তাকে ট্যাটু করাতে হলো।

হার্ডি হেরে যাওয়ার পরে লিওনার্দো ডিক্যাপ্রিও ট্যাটুর ডিজাইন ঠিক করে দেন। ডিজাইন অনুযায়ী হার্ডিকে তার বাহুতে লিখতে হয়। ‘লিও নো’স অল’ অর্থাৎ ‘লিও সব জানে।’ দুই বছর নানা ভাবে বিষয়টি এড়ানোর চেষ্টা করলেও নাছোড়বান্দা ডিক্যাপ্রিওর কারণে নাকি বাধ্য হয়েই এই ট্যাটু করেছেন হার্ডি। টাইমস অব ইন্ডিয়া।

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…