সামনের দুই ম্যাচ না হারলে লা লিগায় সবচেয়ে বেশি ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড ছুঁয়ে ফেলবে বার্সেলোনা। এর আগে ১৯৭৮-৭৯ ও ১৯৭৯-৮০ মৌসুমে টানা ৩৮ ম্যাচে অপরাজিত থাকার রেকর্ড গড়েছিল রিয়াল সোসিয়েদাদ।
সেভিয়ার বিপক্ষে ১৯৮০ সালে থেমেছিল সোসিয়েদাদের জয়রথ। সেই একই প্রতিপক্ষের বিপক্ষে তাদেরই মাঠে শনিবার খেলতে নামবে ভালভার্দের দল।
লা লিগায় ২৯ ম্যাচে ৭৫ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে বার্সা। সমান ম্যাচে দুইয়ে থাকা অ্যাটলেটিকো মাদ্রিদ পিছিয়ে আছে ১১ পয়েন্ট ব্যবধানে। লিগের পরের ম্যাচে লেগানেসের বিপক্ষে খেলবে কাতালান জায়ান্টরা।







