চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লা লিগার শীতঘুম ভাঙবে কবে?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৫৯ অপরাহ্ণ ২৭, নভেম্বর ২০১৭
স্পোর্টস
A A
ফুটবল গোলের জন্য goalkeeper এর চেষ্টা ব্যর্থ হয়. Channel i News - চ্যানেল আই নিউজ

বক্সের বাইরে থেকে মেসির নেয়া শট ঠেকাতে গিয়ে তালগোল পাকিয়ে বসলেন ভ্যালেন্সিয়া গোলরক্ষক নেতো। বল হাত ফসকে তার দুপায়ের ফাঁক গলে গোললাইন পেরিয়ে যায়। দ্রুত নিজেকে সামলে নিয়ে ঝাঁপিয়ে পড়ে সেটি বাইরেও ঠেলে দেন তিনি। কিন্তু ততক্ষণে যা ঘটার ঘটে গেছে। বল গোললাইনের প্রায় ইঞ্চি পাঁচের ভেতরে চলে গেছে। উদযাপনে ব্যস্ত বার্সেলোনা ফুটবলাররা। এমন সময় তাদের অবাক করে গোল হয়নি বলে রায় দিয়ে বসলেন রেফারি!

রোববার রেফারির এমন কাণ্ডে ভ্যালেন্সিয়ার সঙ্গে ১-১ গোলে ড্রয়ে গুরুত্বপূর্ণ ২ পয়েন্ট হারিয়েছে বার্সেলোনা। আর ম্যাচে দায়িত্বরত রেফারিরা যেন আরও একবার দেখিয়ে দিলেন প্রযুক্তিগত দিক থেকে কতটা পিছিয়ে লা লিগা।

ইউরোপের অন্য বড় লিগগুলো যখন সাদরেই বরণ করে নিচ্ছে গোললাইন প্রযুক্তি, তখন লা লিগা কর্তৃপক্ষ যেন কম্বল মুড়িয়ে শীতঘুমে ব্যস্ত। বিগত কয়েক বছর ধরে গোললাইন প্রযুক্তি কাজে লাগানোর জন্য দাবি করে আসছে স্প্যানিশ লিগে খেলা দলগুলো। কিন্তু লা লিগা কর্তাদের ব্যাপারটা অনেকখানি এমন ‘কানে ঢুকিয়েছি তুলো, পিঠে ঝুলিয়েছি মুলো।’

গত মৌসুমেও রিয়াল বেটিসের বিপক্ষে রেফারির ভুল সিদ্ধান্তে গুরুত্বপূর্ণ পয়েন্ট হারিয়েছিল বার্সা। মৌসুম শেষে সেই পয়েন্ট হারানোর ব্যথা হারে হারে টের পেয়েছে কাতালান দলটি। মাত্র ৩ পয়েন্টের ব্যবধানে এগিয়ে থেকে লিগ শিরোপা জিতে নেয় রিয়াল মাদ্রিদ।

ভ্যালেন্সিয়া ম্যাচের পর সেই কথা আরও একবার মনে করিয়ে দিলেন জর্ডি আলবা। রেফারিদের ভুল এড়াতে গোল লাইন প্রযুক্তির প্রয়োজনীয়তার কথা জানালেন বার্সা ডিফেন্ডার, ‘গত মৌসুমেও রিয়াল বেটিসের কাছে আমরা এভাবে পয়েন্ট হারিয়েছিলাম। ভিডিওতে দেখা গেছে পরিষ্কার গোল ছিল। এভাবে চলতে পারে না। গোললাইন প্রযুক্তির প্রয়োজন।’

গোললাইন প্রযুক্তি নিয়ে হাহাকার অতীতেও ছিল স্প্যানিশ খেলোয়াড়দের, প্রয়োগ না হওয়াটা হয়ত আরও অনেকটা সময় চলতেই থাকবে। কিন্তু যাদের কাজ প্রযুক্তিকে মাঠে কাজে লাগানো, সেই লা লিগা কর্তৃপক্ষের শীত ঘুম ভংবে কিনা সেটাই প্রশ্ন করছে ভুক্তভোগী বার্সা।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বার্সেলোনাস্প্যানিশ লা লিগা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ফারমার্স ব্যাংকের এমডিকে অপসারণে বাংলাদেশ ব্যাংকের নোটিশ

পরবর্তী

‘প্রযোজকের টাকায় ছিনিমিনি খেলার বদভ্যাস আমার নাই’

পরবর্তী
অন্তর জ্বালা’র বিরুদ্ধে নকলের অভিযোগ

‘প্রযোজকের টাকায় ছিনিমিনি খেলার বদভ্যাস আমার নাই’

চ্যানেল আই অনলাইন- কাঠমান্ডুতে ফারুকী তিশা

কাঠমান্ডুতে তিশা-ফারুকী

সর্বশেষ

তরেসের গোলে মেসিদের স্বপ্ন গুঁড়িয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

জুলাই ২০, ২০২৬

দশ জনের দলে পরিণত আর্জেন্টিনা, খেলা গড়াল অতিরিক্ত সময়ে

জুলাই ২০, ২০২৬

হাফটাইম শোর জন্য ফুটবলের আইন ভাঙল ফিফা

জুলাই ২০, ২০২৬

বল দখলে আধিপত্য স্পেনের, প্রথমার্ধে গোলশূন্য সমতা

জুলাই ২০, ২০২৬

টম ক্রুজের কণ্ঠে ফুটবলের মহাকাব্য

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT