আন্তর্জাতিক

লাস ভেগাসে হামলার ঘটনায় নিহতের সংখ্যা বাড়ছে

Las Vegas shooting aftermath with people gathering and debris on the ground. Channel i News - চ্যানেল আই নিউজ

লাস ভেগাসে হামলার পর ঘটনাস্থলে মানুষজন ও ক্ষতিগ্রস্ত এলাকা।. Channel i News – চ্যানেল আই নিউজ

যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে সংগীত উৎসবে বন্দুকধারীর গুলিতে নিহতের সংখ্যা বেড়ে ৫০-এ দাঁড়িয়েছে। এছাড়া এই ঘটনায় এখনও পর্যন্ত কমপক্ষে ২০০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর হওয়ায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

বিবিসি জানায়, রোববার গভীর রাতে লাস ভেগাসের ম্যানডালে বে হোটেলের ৩৩ তলা থেকে ক্যাসিনোর কাছে অনুষ্ঠিত সংগীত উৎসব লক্ষ্য করে গুলি চালায় এক হামলাকারী। সেসময় গুলির শব্দে শত শত লোক ঘটনাস্থল ছেড়ে পালাতে থাকে। পরে পুলিশের অভিযানে সন্দেহভাজন এক হামলাকারী নিহত হয়।

স্থানীয় বাসিন্দা ৬৪ বছর বয়সী স্থানীয় বাসিন্দা স্টিফেন প্যাডোক এই হামলা চালায় বলে পুলিশ জানায়। হোটেলই পুলিশ কর্মকর্তারা তাকে গুলি করে হত্যা করে। সেসময় সেখান থেকে কয়েকটি বন্দুক উদ্ধার করে পুলিশ।

তবে লাস ভেগাসের অন্যান্য স্থানে হামলা হয়েছে বলে সংবাদ প্রকাশ হলেও পুলিশ বলছে ওই নিহত ব্যক্তি একাই এই হামলা চালিয়েছে।

বিষয়:লাস ভেগাসে হামলা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…