চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লাল সাগরে নীল ঢেউ তুলে শিরোপার কাছে ম্যানসিটি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:২১ পূর্বাহ্ণ ২৫, এপ্রিল ২০১৯
ফুটবল, স্পোর্টস
A A

প্রথমার্ধ গোলশূন্য থাকলেও দ্বিতীয়ার্ধে বের্নার্দো সিলভা ও সুপার সাব লেরয় সানের গোলে ম্যানচেস্টার ডার্বি জিতে নিয়েছে ম্যানচেস্টার সিটি। রেড ডেভিলদের ওল্ড ট্র্যাফোর্ডে এদিন নীল ঢেউ তুলে ম্যাচ জয়ের ফলে লিভারপুলকে ১ পয়েন্ট পেছনে ঠেলে আবারও প্রিমিয়ার লিগ টেবিলের শীর্ষে চলে গেছে পেপ গার্দিওলার শিষ্যরা। যার অর্থ শেষ তিন ম্যাচ জিতলেই টানা দ্বিতীয়বারের জন্য শিরোপা উঠবে স্কাই ব্লুজদের মাথায়।

এভার্টনের কাছে ০-৪ গোলে বিধ্বস্ত হওয়া একাদশে এদিন পাঁচ-পাঁচটি পরিবর্তন এনে ডার্বিতে অভিযান শুরু করেন ম্যানইউ কোচ ওলে গানার সোলশেয়ার। ম্যানইউ ফুটবলারদের বাড়তি উদ্যমে প্রথমার্ধে বেশকিছু গোলের সুযোগও এনে দেয়। কিন্তু ফিনিশিংয়ের অভাব, সিটি গোলকিপারের কারণে গোলের দেখা পায়নি রেড ডেভিলরা।

বিরতির কিছুটা আগে থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ নেয় ম্যানসিটি। প্রথমার্ধে সিলভার বাঁ-পায়ের ভলি কিংবা গোলের খুব কাছ থেকে স্টার্লিংয়ের সহজতম সুযোগ ডি গিয়ার হাতে প্রতিহত হয়। সবমিলিয়ে প্রথমার্ধের শেষে স্কোরশিটে নাম তুলতে ব্যর্থ হয় দুই চিরপ্রতিদ্বন্দ্বী।

৫৪ মিনিটে গুন্দোয়ানের বল ধরে বক্সের মধ্যে বের্নার্দো সিলভার বাঁ-পায়ের শট ম্যানইউ’র স্প্যানিশ গোলকিপারকে পরাস্ত করে ঢুকে যায় জালে। গোল পেয়ে ব্যবধান বাড়িয়ে নেয়ার লক্ষ্যে সার্জিও আগুয়েরোর দূরপাল্লার শট এরপর পোস্টে লেগে বাইরে চলে যায়। যদিও দ্বিতীয় গোল পেতে বেশি সময় নেয়নি ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। ৬৬ মিনিটে রহিম স্টার্লিংয়ের বাড়ানো বল ধরে বাঁ-পায়ের জোরাল শটে ডি গিয়াকে পরাস্ত করে স্কোরলাইন ২-০ করেন সুপার সাব লেরয় সানে।

বাকি সময়টা স্কোরলাইন অপরিবর্তিত না হওয়ায় দু’গোলে জিতেই মাঠ ছাড়ে গার্দিওলার শিষ্যরা। একইসঙ্গে ১ পয়েন্ট এগিয়ে থেকে লিগ টেবিলে আবার শীর্ষস্থান দখল করে নেয় তারা।

ম্যানইউর মতো এদিন মাঠে নেমেছিল আর্সেনালও। গত ম্যাচে ঘরের মাঠে অবনমনের আওতায় থাকা দলের কাছে হেরে যায় তারা। সেই রেশ কাটতে না কাটতে আবার ধাক্কা। অ্যাওয়ে ম্যাচে উল্ভসের কাছে হেরেছে উনাই এমেরির দল। প্রথমার্ধেই ঘরের মাঠে তিন গোল করে উল্ভস। শেষ পর্যন্ত যা ম্যাচের ভাগ্য গড়ে দেয়।

৩৫ ম্যাচ থেকে সিটির সংগ্রহ ৮৯ পয়েন্ট। অন্যদিকে খারাপ সময় অব্যাহত ম্যানইউর। এভার্টনের পর ডার্বি হেরে লিগে প্রথমচারে শেষ করারও এখন প্রশ্নের মুখে। ৩৫ ম্যাচে ৬৪ পয়েন্ট নিয়ে ছয় নম্বরে তারা। ৩৫ ম্যাচ থেকে ৬৭ পয়েন্ট নিয়ে চারে চেলসি।

ট্যাগ: ইপিএলম্যানইউম্যানসিটিলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মস্কো উৎসবে দেখানো হলো ‘শনিবার বিকেল’

পরবর্তী

জঙ্গিবাদ এখন বিশ্বব্যাপী সমস্যা: প্রধানমন্ত্রী

পরবর্তী
ফাইল ছবি

জঙ্গিবাদ এখন বিশ্বব্যাপী সমস্যা: প্রধানমন্ত্রী

নির্বাচনী প্রচারণায় আমির

সর্বশেষ

‘অস্ত্র আছে’, বাড়ি ঘিরে র‍্যাব-পুলিশ; মিলল না কিছুই

আগস্ট ৩০, ২০২৬

‘কব্জিকাটা’ ও ‘আই ডোন্ট কেয়ার’ গ্রুপের ৩ সদস্য গ্রেপ্তার

আগস্ট ৩০, ২০২৬

কবুতরের দোকানে মাদকের কারবার

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

গুম বিষয়ক প্রস্তাবিত আইন ভিকটিমের সরাসরি ন্যায়বিচার পাওয়ার পথ সুগম করবে: স্বরাষ্ট্রমন্ত্রী

আগস্ট ৩০, ২০২৬

চির উন্নত তব শির

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT