বিশ বছরে পদার্পণ করলো দেশের প্রথম ডিজিটাল বাংলা টেলিভিশন চ্যানেল – চ্যানেল আই। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চ্যানেল আই প্রাঙ্গণ সেজেছে নানা রংয়ের আলোর ঝলমলে সাজে। তেজগাঁওয়ে চ্যানেল আইয়ের নিজস্ব ভবনে কেক কাটা পর্বে সমাজের বরেণ্যজন এবং শুভানুধ্যায়ীরা অংশ নেন। সেসময় চ্যানেল আই’র পরিচালনা পর্ষদের পক্ষে বক্তব্য রাখেন জহির উদ্দিন মাহমুদ মামুন, ফরিদুর রেজা সাগর, মুকিত মজুমদার বাবু এবং শাইখ সিরাজ ।







