বিনোদন

ফের লেহেঙ্গা শাড়িতে সুপার মডেল নাওমি

ফের লেহেঙ্গা শাড়িতে সুপার মডেল নাওমি

লাল টুকটুকে লেহেঙ্গা পরে দাঁড়িয়ে আছেন সুপার মডেল নাওমি ক্যাম্বেল আর সাদা শাড়ি পরে হেঁটে যাচ্ছেন কোথাও। দেখে মনে হবে উচ্ছ্বল এক তরুণী যেন! বয়স যে তখন ৪৭ ! সেটা বোঝারই উপায় নেই।

এমন কিছু ছবি সম্প্রতি দেখা গেছে ইনস্টাগ্রামে। ২০১২ সালে প্রথমবারের মতো ভারতে এসে এই শাড়ি আর লেহেঙ্গার প্রেমে পড়েছিলেন তিনি। সেই প্রেম যেন এখনও অটুট আছে।

ইনস্টাগ্রামে ছবিই সেটি প্রমাণ করে। নাওমি সম্প্রতি ভারতে এসেছেন একটি উৎসবে যোগ দিতে। এসেই দেখা হয় তার শাড়ি আর লেহেঙ্গার ডিজাইনার মনিশ মালহোত্রার সাথে। বছর পাঁচেক আগে জন্মদিন পালন করতে রাশিয়ান বয়ফ্রেন্ডের সাথে ভারতের জোধপুরে এসেছিলেন এ মডেল। সেখানেই পরিচয় হয় মালহোত্রার সাথে।

বিশ্বজুড়ে নাওমিকে ধরা হয় ফ্যাশন আইকন হিসেবে। ফ্যাশন জগতের সেরা তিন কৃষ্ণকলির একজন তিনি। বিস্ময়কর জীবনের অধিকারীনি এ মডেলকে মনে করা হয় ক্যাটওয়ার্ক সম্রাজ্ঞী। কৃশনাঙ্গ হিসেবে তিনিই প্রথম ভোগ ম্যাগাজিনের প্রচ্ছদ হয়েছিলেন। এনডিটিভি

বিষয়:মনিশ মালহোত্রা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…