আদালত

লালমনিরহাটে পুড়িয়ে হত্যা: চার আসামির জামিন আবেদন খারিজ

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকা মহানগরীর কেন্দ্রস্থলে একটি বিশাল ভবন ও তার সামনে একটি প্রতিমা দেখা যাচ্ছে, যা শহরের গুরুত্বপূর্ণ স্থাপনা।. Channel i News – চ্যানেল আই নিউজ

লালমনিরহাটের বুড়িমারীতে ধর্ম অবমাননার অভিযোগ তুলে এক ব্যক্তিকে পিটিয়ে ও পুড়িয়ে হত্যার ঘটনায় করা মামলায় চার আসামির জামিন আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।

চার আসামি হচ্ছেন মো: আশরাফুল ইসলাম, মো: বাইজিদ বোস্তামি, মো: আবদুর রহিম ও মো: হেলাল উদ্দিন।

রোববার বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমান সমন্বয়ে গঠিত ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ শুনানি শেষে আসামিদের জামিন আবেদন খারিজ করেন। আদালতে আসামি পক্ষে শুনানি করেন আইনজীবী গাজী মামুন। আর রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সারোয়ার হোসেন বাপ্পী।

গত ২৯ অক্টোবর সন্ধ্যায় পাটগ্রামে পবিত্র কোরআন অবমাননার গুজব তুলে আবু ইউনুস মোহাম্মদ শহীদুন্নবীকে পিটিয়ে ও পুড়িয়ে হত্যা করা হয়।

নিহত শহীদুন্নবী রংপুর শহরের শালবন রোকেয়া সরণি এলাকার আবদুল ওয়াজেদ মিয়ার ছেলে। তিনি ছিলেন রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের সাবেক গ্রন্থাগারিক।

বিষয়:পুড়িয়ে হত্যা লালমনিরহাট হাইকোর্ট

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…