চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লালমনিরহাটের স্বর্ণামতি সেতু এখন ‘মৃত্যু ফাঁদ’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:০১ অপরাহ্ণ ০৯, নভেম্বর ২০১৫
বাংলাদেশ
A A

লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের আদিতমারীতে স্বর্ণামতি সেতুটি সংস্কার কিংবা পুনর্নির্মান না হওয়ায় মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে। চলাচলের অনুপোযোগী ঘোষণা করা হলেও বেইলী ব্রীজ বানিয়ে ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছে হাজারো যানবাহন। প্রায়ই ঘটছে ছোট বড় দূর্ঘটনা।

লালমনিরহাটের আদিতমারীতে স্বর্ণামতি নদীর উপর সেতুটি নির্মাণ হয় ১৯৬০ সালে। জেলা সদরের সাথে ৪ টি উপজেলার যোগাযোগের একমাত্র মাধ্যম এই সেতুটি দীর্ঘদিনেও পুনর্নির্মাণ বা সংস্কার হয়নি। এখন মৃত্যুফাঁদে পরিণত হয়েছে সেতুটি। এরইমধ্যে দুর্ঘটনায় প্রাণহানি ঘটেছে অন্তত ৩০ জনের।

স্থানীয়রা অভিযোগ করে বলেন, স্বর্ণামতি ব্রিজটা তাদের জন্য একটা মরণ ফাঁদ। প্রতিনিয়তই এখানে দুর্ঘটনা ঘটে। কখনো ট্রাক আটকে যায়, কখনো ট্রাক খাঁদে পড়ে যায়। এই ব্রিজ এত খারাপ যে গাড়ি চালানো যায় না। এই সেতুর পাশ দিয়ে আরেকটি বাইপাস সেতু হচ্ছে। সেটাতো আরেকটা মরণ ফাঁদ।

অস্থায়ীভিত্তিতে নির্মিত বেইলী ব্রীজটির উপর দিয়ে ৫ টনের বেশী পণ্যবাহী ট্রাক পারাপার নিষেধ থাকলেও মানছে না কেউই। স্থল বন্দর বুড়িমারী থেকে স্বর্ণামতি সেতু দিয়েই চলাচল করে পণ্যবাহী যান। ফলে স্টিল ও লোহার পাটাতন প্রায়ই নষ্ট হয়ে ঘন্টার পর ঘন্টা বন্ধ থাকছে যান চলাচল।

জেলার চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রী’এর সভাপতি এস এ হামিদ বাবু বলেন, দ্রুত এই সেতুটি নির্মাণ করে এই অঞ্চলে আমুল পরিবর্তন আনার জন্য সরকারসহ সংশ্লিষ্ট সকলকে আমি বিনীত অনুরোধ জানাচ্ছি।

স্বর্ণামতি সেতু পূর্ণঃনির্মানের দাবীতে এলাকায় মানববন্ধনসহ নানা কর্মসূচী চালিয়ে যাচ্ছে বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন।

Reneta

লালমনিরহাট-২ আসনের সংসদ সদস্য নুরুজ্জামান আহমেদ বলেন, আগামী দুই এক সপ্তাহের মধ্যে স্বর্ণামতি ব্রিজের সাবস্টিটিউট রোড, একটা বেইলী ব্রিজ তৈরি হচ্ছে। বেইলী ব্রিজটা শেষ হওয়ার সাথে সাথেই এই ব্রিজের কনস্ট্রাকশন শুরু হবে।

স্থানীয় সড়ক ও জনপদ বিভাগ বলছে, বরাদ্দ পেলেই স্বর্ণামতি সেতু পুনর্নির্মাণ সম্ভব। জেলার সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী হামিদুল হক বলেন, আমরা আশা করছি আগামী এক-দেড় মাসের মধ্যে প্রকল্পটা অনুমোদিত হয়ে যাবে। অনুমোদন হয়ে গেলেই আমরা টেন্ডারে চলে যাবো। দ্রুততম সময়ে এই জনদুর্ভোগ দুর করা যাবে।

সেতুটি ভেঙ্গে পড়লে যে কোন সময় সারা দেশের সাথে যোগোযোগ বিচ্ছিন্ন হয়ে পড়বে লালমনিরহাটের চার উপজেলা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লালমনিরহাটসেতু
শেয়ারTweetPin

সর্বশেষ

যাদের নিয়ে প্যারাগুয়ের বিপক্ষে নামতে পারে ফ্রান্স

জুলাই ৪, ২০২৬
সেন্ট পিটার্সবার্গ শহর

রাশিয়ার তেল টার্মিনালে ইউক্রেনের ভয়াবহ ড্রোন হামলা

জুলাই ৪, ২০২৬

পুকুরে গোসলে নেমে মামাতো ফুফাত বোনসহ তিন শিশুর মৃত্যু

জুলাই ৪, ২০২৬

বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে মার্কিন উদ্যোক্তাদের প্রতি মাহদী আমিনের আহ্বান

জুলাই ৪, ২০২৬

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি

জুলাই ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT