সালমান খান এবার তার অভিনীত একটি ছবির লভ্যাংশের সিংহভাগটাই চেয়ে বসেছেন। তার ‘রেস থ্রি’ ছবিতে যা লাভ হবে তার ৭০ ভাগ দাবি করেছেন।
সালমান খানের কাছের একটি সূত্র এমন তথ্য জানিয়েছে।
এর আগে কোনো অভিনেতা ৫০ ভাগের বেশি লভ্যাংশ চাননি। প্রযোজক বোর্ডের সদস্য থাকার পাশাপাশি অভিনয় করার কারণে তার ৫০ ভাগ চেয়ে পেয়েও ছিলেন। কিন্তু ‘রেস থ্রি’ ছবিতে প্রযোজক হিসেবে থাকছেন না সালমান। শুধুই অভিনেতা হিসেবে থাকছেন।
ছবির ব্যর্থতার দায়ভার যেহেতু তারকারা নেন, তাই লাভের ভাগীদার হতে চাওয়াটাও স্বাভাবিক। কিন্তু ট্রেড অ্যানালিস্টরা সালমানের ‘রেস থ্রি’ ছবির ৭০ ভাগ লাভ চাওয়াটাকে অতিরিক্ত হিসেবেই ভাবছেন। ‘রেস থ্রি’র প্রযোজকরা অবশ্য এই ব্যাপারে এখনও কোনো মন্তব্য করেননি।
আব্বাস মাস্তান পরিচালিত জনপ্রিয় ‘রেস’ সিরিজের তৃতীয় ছবি ‘রেস থ্রি’। ছবিতে এবার সাইফ আলী খান এর বদলে দেখা যাবে সালমান খানকে। তার বিপরীতে নায়িকা হিসাবে থাকবেন জ্যাকলিন ফার্নান্দেজ।
এছাড়াও থাকছেন সিদ্ধার্থ মালহোত্রা। ছবিটি প্রযোজনা করছেন রমেশ তাওরানি।
ডেকান ক্রনিকল।







