চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লাগাতার কর্মবিরতির ঘোষণা মেডিকেল টেকনোলজিস্টদের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৫৪ পূর্বাহ্ণ ১৬, ফেব্রুয়ারি ২০১৮
বাংলাদেশ
A A

দশম গ্রেড, বোর্ড গঠন ও নিয়োগের দাবিতে বাংলাদেশ মেডিকেল টেকনোলজিস্ট এসোসিয়েশন (বিএমটিএ) এবং বঙ্গবন্ধু মেডিকেল টেকনোলজিস্ট পরিষদ (বিএমটিপি) এর উদ্যোগে বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে মেডিকেল টেকনোলজিস্ট সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে প্রধানমন্ত্রী কার্যালয়েরে উদ্দেশে যাত্রা ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন বিএমটিএ কেন্দ্রীয় সংসদের আহ্বায়ক ও বিএমটিপি কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সভাপতি মুক্তিযোদ্ধা মোঃ মোশাররফ হোসেন খান।

সমাবেশ সঞ্চালনা করেন বিএমটিএ কেন্দ্রীয় সংসদের সদস্য সচিব ও বিএমটিপি কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সাধারণ সম্পাদক মোঃ আশিকুর রহমান। সমাবেশে বাংলাদেশ মেডিকেল টেকনোলজিস্ট এসোসিয়েশন (বিএমটিএ) এবং বঙ্গবন্ধু মেডিকেল টেকনোলজিস্ট পরিষদ (বিএমটিপি) কেন্দ্রীয় ও ঢাকা মহানগরসহ বাংলাদেশের ৬৪ জেলার নেতৃবৃন্দ, সাধারন মেডিকেল টেকনোলজিস্ট ও ইন্সটিটিউট অব হেলথ টেকনোলজি (আইএইচটি) সমূহের ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন।

নেতৃবৃন্দ সরকারী চাকুরী ক্ষেত্রে দশম গ্রেড প্রদান ও বাস্তবায়ন, ডিপ্লোমা মেডিকেল এডুকেশন বোর্ড গঠন ও বাস্তবায়ন, স্থগিতকৃত নিয়োগ দ্রুত চালুকরণ ও নতুন পদ সৃষ্টির দাবি করেন।

তারা ৩১ মার্চের মধ্যে দাবি বাস্তবায়নের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। নির্ধারিত সময়ের মধ্যে দাবী সমূহ পূর্ণাঙ্গ বাস্তবায়িত না হলে পহেলা এপ্রিল থেকে দেশের সকল সরকারী, বেসরকারি, স্বায়ত্তশাসিত, বিশেষায়িত হাসপাতাল, মেডিকেল কলেজ, আইএইচটি, এনজিও, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার সমূহে মেডিকেল টেকনোলজিস্টদের লাগাতার কর্মবিরতির ঘোষণা দেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মেডিকেল টেকনোলজিস্ট
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: আইন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান এমপি (সংগৃহীত)।

মামলার জট কমাতে নতুন উদ্যোগ, এক বছরে মামলা ২০ লাখে নামানোর লক্ষ্য

জুলাই ২১, ২০২৬

মাগুরায় পানিতে ডুবে দুই বোনের মর্মান্তিক মৃত্যু

জুলাই ২১, ২০২৬

ভারতীয় ৪ নাবিকের মৃত্যুর ঘটনায় রাশিয়াকে ভারতের কড়া প্রতিবাদ

জুলাই ২১, ২০২৬

দেশে নেমে লাল গালিচা সংবর্ধনা পেয়েছে আর্জেন্টিনা

জুলাই ২১, ২০২৬

মালয়েশিয়ায় কর্মী পাঠাতে অনিয়ম ও প্রতারণা, ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল

জুলাই ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT