চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লাখো রোহিঙ্গা শরণার্থীর অনিশ্চিত জীবন

সরওয়ার আজম মানিকসরওয়ার আজম মানিক
৮:৩৮ অপরাহ্ন ১৯, জুন ২০১৫
বাংলাদেশ
A A

আজ বিশ্ব শরণার্থী দিবস। বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে নানা আয়োজনে দিনটি পালন করা হচ্ছে। তবে কক্সবাজারে দু’টি আন্তর্জাতিক শরণার্থী শিবিরে দিবসটি পালন করা হয়েছে দু’দিন আগেই।

রোহিঙ্গা শরণার্থীদের অভিবাসন সমস্যা দু’যুগ ধরে ঝুলে থাকায় কক্সবাজারের উখিয়া ও টেকনাফের দু’টি ক্যাম্পে ২৯ হাজার শরণার্থী অনিশ্চিত জীবন যাপন করছেন।

কক্সবাজারের উখিয়ার কুতুপালং এবং টেকনাফের নয়াপাড়া দু’টি রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প। দু’টি ক্যাম্পে ২৯ হাজার রোহিঙ্গা শরণার্থীর বাস। আরো দু’টি আনরেজিস্টার্ড ক্যাম্পে রয়েছে ৮০ হাজারের মতো রোহিঙ্গা। সবশেষ ২০০৫ সালে রোহিঙ্গা শরণার্থীদের প্রত্যাবাসন করা হলেও বেশ কয়েক বছর ধরেই বন্ধ এর কার্যক্রম।

ক্যাম্পগুলোর রোহিঙ্গা শরণার্থীরা জানালেন, নিজেদের দেশে শান্তিতে থাকলে এদেশে থাকতেন না তারা। মিয়ানমার সরকার তাদের নাগরিক হিসেবে স্বীকার করে নিলেই তারা নিজ দেশে ফেরত যেতে রাজি আছেন বলেও জানান।

টেকনাফের লেদায় অনিবন্ধিত ৩০ হাজার, উখিয়া কুতুপালং ক্যাম্পের পাশ্ববর্তী এলাকায় ৫০ হাজার অনিবন্ধিত এবং কক্সবাজার জেলার বিভিন্ন উপজেলায় ৪ লাখ রোহিঙ্গা অবৈধভাবে বাস করছেন।

এত বেশি রোহিঙ্গা শরণার্থীর কারণে কক্সবাজারের আইন-শৃঙ্খলা পরিস্থিতিও ঝুঁকির মুখে পড়েছে। স্থানীয়রা বলছেন, এরা মানবপাচারসহ নানা অপরাধের সঙ্গে জড়িয়ে পড়ছে।

Reneta

উখিয়া উন্নয়ন ফোরামের সভাপতি বখতিয়ার আহমেদ জানান, ক্যাম্পগুলোতে থেকেই রোহিঙ্গারা মানবপাচার, মাদকব্যবসাসহ নানা অপকর্মে জড়িয়ে পড়ছে। তাদেরকে নিজ দেশ মিয়ানমারে ফেরত পাঠানোর দাবি জানান তিনি।

স্থানীয় ইউএনএইচসিআর কর্মকর্তারা বলছেন, মিয়ানমার কর্তৃপক্ষের অনাগ্রহ এবং শরণার্থীদের ছাড়পত্র না দেয়ার কারণে রোহিঙ্গাদের প্রত্যাবাসন করা যাচ্ছে না। তবে দ্বি-পাক্ষিক আলোচনায় রোহিঙ্গাদের প্রত্যাবাসন কার্যক্রম আবারও শুরু হবে বলে আশা এ অঞ্চলের মানুষের।

Jui  Banner Campaign
ট্যাগ: অবৈধ অভিবাসীবিশ্ব শরণার্থী দিবসরোহিঙ্গারোহিঙ্গা শরণার্থী
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: ভোট দিয়েছেন ব্যারিস্টার জাইমা রহমান।

প্রথবারের মত ভোট দিয়েছেন জাইমা রহমান

ফেব্রুয়ারি ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

ভোট দিয়েছেন প্রধান উপদেষ্টা

ফেব্রুয়ারি ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

ভোট দিলেন হাসনাত আবদুল্লাহ

ফেব্রুয়ারি ১২, ২০২৬

আচরণবিধি লঙ্ঘনের দায়ে চারজনের জরিমানা, প্রিজাইডিং অফিসার প্রত্যাহার

ফেব্রুয়ারি ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

ভোট দিয়েছেন ডা. জুবাইদা রহমান

ফেব্রুয়ারি ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT