আগামী ৩০ মে প্রথমবারের মতো ঢাকায় আসছেন দীপিকা পাডুকোন। বেশ কিছুদিন ধরে প্রচারণা চলছিলো ‘রামলীলা’ খ্যাত লীলা ঢাকায় আসবেন। অবশেষে চূড়ান্ত হলো বলিউডের বর্তমানের পর্দা কাঁপানো নায়িকা দীপিকার আসার দিন তারিখ।
৩০ মে রাজধানীর বসুন্ধরা কনভেনশন সেন্টারে আয়োজন করা হয়েছে দিপীকা নাইট। তবে আয়োজনটি দুইটি ভাগে ভাগ করা হয়েছে। প্রথম ভাগে দীপিকা ইউনিলিভার বাংলাদেশের লাক্স সাবানের প্রচারে ব্যস্ত সময় পার করবেন। দ্বিতীয়ভাগে থাকবে দীপিকার সাংস্কৃতিক অনুষ্ঠান।
দীপিকার অনুষ্ঠানে বাংলাদেশের অনেক নামিদামি তারকারাও অংশ নেবেন। বাংলাদেশের লাক্স সুন্দরী শানু, বিদ্যা সিনহা মিম এবং মেহজাবিনও থাকবেন দীপিকার আসরে।







