‘লাকী ভাইকে শোনালাম খুশি হয়ে মাথায় হাত দিয়ে দোয়া করলেন’

ফুসফুসে ক্যান্সারে আক্রান্ত কিংবদন্তি সঙ্গীতশিল্পী লাকী আখন্দের পাশে দাঁড়িয়েছেন ‘চোরাবালি’ খ্যাত নির্মাতা রেদওয়ান রনি। তিনি লাকী আখন্দের জনপ্রিয় তিনটি গানের ওপর প্রথমবারের মতো মিউজিক ভিডিও নির্মাণ করছেন।
তা নিয়ে রনি তার ফেসবুক পেজে একটি স্ট্যাটাস পোস্ট করে লিখেছেন: জীবনের প্রথম মিউজিক ভিডিও নির্মাণ করেছি লাকি ভাইয়ের জন্য, তার চিকিৎসায় সহযোগীতার উদ্দেশ্যে। আগে যদি জানতাম, আমায় ডেকো না, আবার এলো যে সন্ধ্যা.. তিনটি গানের গল্পগুলো যখন লাকী ভাইকে শোনালাম খুশি হয়ে আমার মাথায় হাত দিয়ে দোয়া করে দিলেন আমি মনে করি এই আর্শীবাদ আমার নির্মাতা জীবনের অন্যতম বড় পাওয়া।
আমার ‘আইসক্রিম’ সিনেমার জুটি রাজ ও তুষি প্রথমবারের মত মিউজিক ভিডিও করছে, ‘আগে যদি জানতাম’ গানে। দীর্ঘদিন পর দেশে ফেরা অগ্নিলা এবার ঈদে কোনো কাজ করবে না সিদ্ধান্ত নেয়ার পরও লাকি ভাইয়ে কথা শুনে সব সমস্যাকে পেছনে ফেলে এক কথায় কক্সবাজার চলে আসছে, ‘আবার এলো যে সন্ধ্যা’ গানে কাজ করার জন্য তার সাথে জুটি হচ্ছে আজাদ আর ‘আমায় ডেকো না’ গানে সৌমিক।
গানগুলোর নতুন মিউজিক এ্যারেন্জমেন্টের দায়িত্ব নিয়েছে বে অব বেঙ্গল, লিমন গাচ্ছে এবং সংগীয়াতজোন করছে। যার সহযোগীতা ছাড়া কোনো ভাবেই সম্ভব ছিলো না এত বড় দায়িত্বের কাজ শুরু করা আজিম আদিব ভাই এবং হাসান ভাই। ধন্যবাদ টিংকু ভাই আপনাকে আর লেলিন ভাই।
প্রাণের পৃষ্ঠপোষকতায় মিউজিক ভিডিও গুলো শুটিংয়ের জন্য পুরো টিম এখন কক্সবাজারে। সবাই দোয়া করবেন আমাদের এ টিমের জন্য।





