বিনোদন

লাকী আখান্দ ট্রিবিউট মিউজিক স্টেশন

লাকী আখান্দ ট্রিবিউট মিউজিক স্টেশন

লাকী আখান্দ

বাংলা গানের কিংবদন্তি সংগীত শিল্পী লাকী আখন্দ। সম্প্রতি না ফেরার দেশে চলে গেছেন এই শিল্পী। এবার এ সংগীতব্যক্তিত্বকে নিয়ে আরটিভির নিয়মিত লাইভ স্টুডিও কনর্সাট ‘ লাকী আখন্দ ট্রিবিউট মিউজিক স্টেশন’ প্রচার হবে। অনুষ্ঠানে তার গান করবেন কন্ঠশিল্পী আরিফ ও সম্রাট। এছাড়া উপস্থাপনার পাশাপাশি গান করবেন দিঠি আনোয়ার।

অনুষ্ঠানে গানের ফাঁকে ফাঁকে দর্শকদের সঙ্গে ফোনে সরাসরি আড্ডা দিবেন। শোনাবেন  দর্শকদের পছন্দের গান। কথা বলবেন লাকী আখন্দের সংগীত জীবনের নানা বিষয় নিয়ে।

শিবলী জিয়ার প্রযোজনায় মিউজিক স্টেশন প্রচার হবে আরটিভিতে আজ রাত ১১ টা ২০ মিনিটে।

ছবি : সংগৃহীত

 

বিষয়:লাকী আখান্দ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…