চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘লাকী আখান্দকে ইন্ডিয়ায় চলে যেতে বলেছিলেন, তিনি যাননি’

মুহাম্মাদ আসাদুল্লাহ মুহাম্মাদ আসাদুল্লাহ
৫:৩২ অপরাহ্ণ ২২, এপ্রিল ২০১৭
বিনোদন
A A
ফাহমিদা নবী ও সামিনা চৌধুরী

ফাহমিদা নবী ও সামিনা চৌধুরী

প্রয়াত সুরকার, গীতিকার, শিল্পী লাকী আখান্দকে ভারতের প্রখ্যাত শিল্পী রাহুল দেব বর্মণ ভারতে ডেকেছিলেন। সেখানে সংগীতে ক্যারিয়ার গড়ার সুযোগ পেয়েও দেশ ছেড়ে যাননি বলে জানান সামিনা চৌধুরী। তিনি বলেন, ‘রাহুল দেব বর্মণ লাকী আখান্দের একর্ডিয়ানের ভক্ত ছিলেন। তিনি লাকী আখান্দকে ভারতে ডেকেছিলেন তার সঙ্গে একর্ডিয়ান বাজানোর জন্য। কিন্তু লাকী দেশকে অসম্ভব ভালোবাসতেন। দেশের সংগীতকে ভালোবাসতেন। তিনি চেয়েছিলেন দেশে থেকে সংগীতকে রুচিশীল গান উপহার দিতে। তাই করেছেন।’

লাকী আখান্দের সঙ্গে ফাহমিদা নবী ও সামিনা চৌধুরীদের পারিবারিক সম্পর্ক ছিল। তাদের বাবা মাহমুদুন নবীর সঙ্গে লাকী আখান্দের ছিল বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। দুই বোন আদর করে লাকী আখান্দকে ডাকতেন ‘লাইচা’। ‘লাকী চাচার’ সংক্ষিপ্ত রূপ লাইচা।

গতকাল শুক্রবার সংগীতাঙ্গনকে কাঁদিয়ে লাকী আখান্দ চলে গেছেন না ফেরার দেশে। খবর শুনেই দুঃখ ভারাক্রান্ত মনে তারা ছুটে গেছিলেন লাকী আখন্দকে দেখতে।

ফাহমিদা নবী বললেন, ‘লাকী আখান্দকে আমরা খুব কাছের মানুষ হিসেবে পেয়েছি। তার হাত ধরে আমরা কত কিছু শিখেছি। সব পরিকল্পনা আমাদের জানাতেন। তার অদ্ভুত একটি ভাবনা ছিল। আমাদের সঙ্গে প্রায়ই এ নিয়ে কথা হতো। কক্সবাজারের নির্জন দ্বিপে রিহার্সাল করবেন। সেটা আর হয়ে উঠল না।’

লাকী আখান্দকে রুচিশীল শিল্পী আখ্যা দিয়ে তিনি বলেন, ‘লাকী আখান্দ মানেই নতুন কিছু। “ঘুড্ডি” ছবির সংগীত পরিচালনা করলেন। যেমন রুচিশীল ছবি তেমন রুচিশীল গান। সেই গানগুলো তো চিরসবুজ গান হিসেবে জায়গা করে নিল।’

সামিনা চৌধুরী বলেন, ‘লাকী আখান্দ যখন আমাদের বাসায় আসতেন আমার বয়স তখন পাঁচ কী ছয়। হারমোনিয়ামকে কিবোর্ড বানিয়ে বাজাতেন। এটা আমাকে মুগ্ধ করত। গান গাওয়ার চাইতে বাজানোটাকে প্রায়োরিটি দিতাম। আমি যত কর্ড শিখেছি যতটুকও বাজানো শিখেছি সব লাকী আখান্দের কাছ থেকে। আমার মতো অনেক অনেক ছেলে মেয়ে তার থেকে শিখেছে।’

Reneta

লাকী আখান্দ স্থূল সুরকে পছন্দ করতেন না। তার সুর কেউ ভুল গাইলে রেগে যেতেন। কারণ সুরকে সন্তানের মতো ভালোবাসতেন। তিনি বিনয়ী বিশুদ্ধ মানুষ ছিলেন বলে জানান সামিনা চৌধুরী।

লাকী আখান্দের সঙ্গে কাটানো মধুর স্মৃতি বলতে গিয়ে সামিনা চৌধুরী বলেন, ‘সুরবাণী অনুষ্ঠানের রেকর্ডিং হবে। আমার ভাগে পড়েছে ‘কবিতা পড়ার প্রহর এসেছে’ আর ‘আমায় ডেকো না’। আমি গান দুটো তুললাম। কিন্তু রেকর্ডিংয়ে গিয়ে দেখা গেল আমার গলা বসে গেছে। আমি বললাম, এখন কী হবে? তিনি বললেন, সোমা গান তো গাইতেই হবে। তিনি খুব শীতলভাবে আমাদের সঙ্গে কথা বলতেন। আমার কান্না পায় অবস্থা। আল্লাহকে ডেকে যাচ্ছি। মজার ব্যাপার হলো আমি রেকর্ডিং রুমে ঢুকতেই গলা ঠিক হয়ে গেল। একবারে ‘কবিতা পড়ার প্রহর’ গানটা গেয়ে ফেললাম। তখন বললাম, এখন দ্বিতীয় গানটাও নিয়ে নেন। দুইটা গানের রেকর্ডিং শেষ করে যেই বের হয়েছি, সাথে সাথে আবার গলা বসে গেল।’ এই ঘটনায় লাকী আখান্দ খুব খুশি হলো বলে জানান সামিনা চৌধুরী।

সামিনা চৌধুরী ও ফাহমিদা নবী বলেন, লাকী আখান্দের এই শূন্যতা পূর্ণ হবার নয়।

 

ছবি : তানভীর আশিক

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ফাহমিদা নবীলাকি আখান্দসামিনা চৌধুরী
শেয়ারTweetPin

সর্বশেষ

আবারও ইতালির কোচ হতে চলেছেন মানচিনি

জুলাই ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

হাতির ধাক্কায় ইজিবাইক উল্টে শিশুর মৃত্যু

জুলাই ২৮, ২০২৬

খুরশীদ আলমের ৮১তম জন্মদিনে শাইখ সিরাজের বিশেষ প্রামাণ্যচিত্র

জুলাই ২৮, ২০২৬
সভাপতি শহিদুল হক টিপু এবং সাধারণ সম্পাদক

চিতলমারী থানা প্রেসক্লাবের নতুন কমিটি: সভাপতি টিপু, সম্পাদক অরুণ

জুলাই ২৮, ২০২৬

জ্বালানি সংকট সমাধানে মালয়েশিয়ার সহযোগিতা চাইলো ঢাকা

জুলাই ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT