‘আমায় ডেকো না’, ‘এই নীল মনিহার’, ‘আবার এলো যে সন্ধ্যা’, ‘যেখানে সীমান্ত তোমার’, জনপ্রিয় গানগুলোর জন্ম দেওয়া গুনী সঙ্গীতশিল্পী লাকী আখন্দের শারীরিক অবস্থা অবনতির দিকে। বর্তমানে তিনি সঙ্কটাপন্ন অবস্থায় রয়েছেন।
রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে ১ সেপ্টেম্বর ভর্তি করা হলে সপ্তাহখানেক পর তার ফুসফুসে ক্যান্সার ধরা পড়ে।
ব্যাংককের পায়থাই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কেমোথেরাপি দেওয়া হলে তেমন সাড়া মিলছে না লাকী আখন্দের।
এরপর ব্যাংককের পায়থাই হাসপাতালে এ সঙ্গীতজ্ঞের চিকিৎসা শুরু হয় গত ১১ সেপ্টেম্বর। হাসপাতালে লাকীর সঙ্গে রয়েছেন তার মেয়ে মাম্মিন্তি। তবে ব্যাংককে চিকিৎসার পঞ্চম দিন হলেও তার অবস্থার কোন উন্নতি হয়নি।
স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী লাকী আখন্দ। অসংখ্য কালজয়ী গানের সুর করেছেন, গেয়েছেনও। এই কালজয়ী শিল্পীর জন্য তার পরিবার দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।





