লাইসেন্স বাতিল হয়ে যাওয়ার ভয়ে আতপ চাল বিক্রি করছেন রাজধানীর ওএমএস ডিলাররা। তারা বলছেন, ঢাকার মানুষ আতপ চাল পছন্দ করছে না। ফলে তাদের লোকসান হচ্ছে। অবশ্য খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক মনে করেন, রাজধানীর মানুষ আতপ চালে অভ্যস্ত হয়ে উঠছে।
হাওর আর উত্তরে বন্যায় চাল উৎপাদন ব্যাহত হলে বাজারে সব ধরনের চালের দাম বেড়ে যায়। আমদানি বাড়ানোর পাশাপাশি সরকার ওএমএসে বেচতে প্রায় আড়াই লাখ টন আতপ চাল এনেছে। কিন্তু প্রায় দেড় মাসেও ওএমএস’এর স্বল্প মূল্যের আতপ চাল পছন্দ করছেন না রাজধানীবাসী।
আতপে ঢাকার মানুষের অনাগ্রহ পুরোপুরি মানতে নারাজ খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক।
তার দাবি, সিলেট ও চট্টগ্রামে প্রচুর আতপ চাল বিক্রি হচ্ছে। রাজধানীর মানুষের ধীরে ধীরে এ চালে আগ্রহ বাড়ছে। আতপ চাল বিক্রি নিয়ে কোন সমস্যা তাদের প্রতীয়মান হচ্ছে না।
আতপ চালের প্রভাব না হলেও আমদানি বাড়ায় পাইকারি বাজারে সব ধরনের চালের দাম কেজিতে ৮ টাকা কমেছে। তবে খুচরা বাজারে কমছে খুবই ধীরে। চালের দাম সহনীয় পর্যায়ে আনতে নিয়মিত মনিটরিং ও যথাযথ ব্যবস্থাপনা প্রয়োজন বলে মনে করেন সাধারণ মানুষ।
বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে:








